নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

খাগড়াছড়িতে জেলা পুলিশের উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • আপডেট সময় মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ২৪ বার পঠিত

মোহাম্মদ সেলিম , খাগড়াছড়ি:

 

 

খাগড়াছড়ি পার্বত্য জেলা পুলিশের উদ্যোগে জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে এক সৌজন্য ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে ২০২৬) আয়োজিত এই সভা অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।
সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মোঃ মোরতোজা আলী খাঁন। এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ শাহাদাৎ হোসেন এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ মিজানুর রহমান, পিপিএম (সেবা)।
সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সমন্বয়ের গুরুত্ব তুলে ধরে বিস্তারিত আলোচনা করা হয়।
পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ এবং পুলিশের গুরুত্বপূর্ণ অংশীদার। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাংবাদিকদের তথ্যভিত্তিক প্রতিবেদন ও গঠনমূলক পরামর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি খাগড়াছড়ির উন্নয়ন ও শান্তিশৃঙ্খলা বজায় রাখতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রশংসা করেন এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত জ্যেষ্ঠ সাংবাদিক ও সংবাদকর্মীরা জেলার বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় তুলে ধরেন। পুলিশ প্রশাসন এসব মতামত গুরুত্বসহকারে গ্রহণ করে সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করে।
সভায় পুলিশ ও গণমাধ্যমকর্মীদের মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও জোরদার হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করেন। পরিশেষে, খাগড়াছড়িকে একটি নিরাপদ ও স্মার্ট জেলা হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.