নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

দুর্গাপুরে মধ্যরাতে প্রশাসনের ঝটিকা অভিযান: ফসলি জমির মাটি কাটায় এক লাখ টাকা জরিমানা

  • আপডেট সময় বুধবার, ৬ মে, ২০২৬
  • ৯০ বার পঠিত

দুর্গাপুরে মধ্যরাতে প্রশাসনের ঝটিকা অভিযান: ফসলি জমির মাটি কাটায় এক লাখ টাকা জরিমানা

‎মোঃ জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ রাজশাহী রাজশাহীর দুর্গাপুর উপজেলায় কৃষি জমি রক্ষায় ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়ন করছে উপজেলা প্রশাসন। সোমবার (৪ মে) দিবাগত রাত ১১টার দিকে উপজেলার ৫ নং ঝালুকা ইউনিয়নের গৌরিহার পশ্চিমপাড়ায় মধ্যরাতে বিশেষ অভিযান চালিয়ে অবৈধ পুকুর খনন ও ফসলি জমির মাটি পাচারের দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

‎গোপন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু। স্থানীয়রা জানান, রাতের অন্ধকারে কৃষি জমির শ্রেণি পরিবর্তন করে বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি কেটে ‘কাঁকড়া’ গাড়িতে করে পাচার করা হচ্ছিল। খবর পেয়ে ম্যাজিস্ট্রেট নেতৃত্বাধীন ফোর্স দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মাটি ভর্তি দুটি গাড়ি হাতেনাতে জব্দ করে।

‎ঘটনাস্থল থেকে আশিক নামের ওই ব্যক্তিকে আটক করা হয়। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট লায়লা নূর তানজু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারা এবং ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের ২০১৩ এর ৫ ধারা লঙ্ঘনের দায়ে ১৫ ধারায় দন্ড এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন। জরিমানা অনাদায়ে ৩০ দিনের কারাদণ্ডেরও আদেশ দেওয়া হয়।

‎অবৈধ খনন কার্যক্রম চিরতরে বন্ধ করার লক্ষ্যে ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলেই মাটি কাটার যন্ত্র (ভেকু) ও এর ব্যাটারি নিষ্ক্রিয় করার নির্দেশ দেন। জব্দকৃত গাড়ি দুটিও প্রশাসনের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে।

‎অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু বলেন, কৃষি জমি ধ্বংস করে অবৈধভাবে মাটি কাটা বা পুকুর খননের কোনো সুযোগ নেই। এ ধরনের কর্মকাণ্ড শুধু খাদ্য উৎপাদনকে হুমকির মুখে ফেলে না, পরিবেশের ভারসাম্যও নষ্ট করে। জনস্বার্থে ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

‎দুর্গাপুরসহ রাজশাহী অঞ্চলে সম্প্রতি ফসলি জমি থেকে অবৈধ মাটি কাটা ও পুকুর খননের প্রবণতা বেড়েছে। এতে জমির উর্বরতা হারাচ্ছে, সেচ ব্যবস্থা ব্যাহত হচ্ছে এবং পরিবেশগত ক্ষতি বাড়ছে। প্রশাসনের এই মধ্যরাতের অভিযান স্থানীয় কৃষকদের মধ্যে স্বস্তি ফিরিয়ে এনেছে। অনেকে মনে করছেন, এমন কঠোর পদক্ষেপ না থাকলে আগামীতে খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়বে।

‎উপজেলা প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে আরও তথ্যভিত্তিক ও রাত-দিনভিত্তিক অভিযান চালিয়ে অবৈধ মাটি কাটা বন্ধ করা হবে। স্থানীয়দেরও এ বিষয়ে সতর্ক থাকতে এবং তথ্য দিতে অনুরোধ করা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.