নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

টাঙ্গাইলে প্রবাসী স্বামীর টাকা ও স্বর্ণালংকার নিয়ে প্রেমিকের সাথে উধাও গৃহবধূ।

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১০০ বার পঠিত

 

 

মেহেদী হাসান সোহেল,টাঙ্গাইল

 

টাঙ্গাইলের কালিহাতী প্রবাসী স্বামীকে রেখে কথিত প্রেমিকের হাত ধরে এক গৃহবধূ নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে চলে যাওয়ার অভিযোগ উঠেছে।

 

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার সরাগী গ্রামের এক প্রবাসীর স্ত্রী সাদিয়া (স্বামী প্রবাসে অবস্থান করছেন) গত ১ মে শুক্রবার বাড়ি থেকে নিখোঁজ হন। পরিবারের দাবি, যাওয়ার সময় তিনি ঘরে থাকা নগদ টাকা ও স্বর্ণালংকার সঙ্গে নিয়ে যান।

পরিবারের সদস্যরা জানান, ওই সময় সাদিয়ার শাশুড়ি অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন। সেই সুযোগে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ গৃহবধূ সাদিয়ার বাবার নাম সাইফুল। তার বাবার বাড়ি কালিহাতী উপজেলার বল্দী সভার এলাকায়। প্রায় দুই বছর আগে তার বিয়ে হয় সরাগী গ্রামের এক প্রবাসীর সঙ্গে।

এ ঘটনায় রাকিব নামের এক যুবকের বিরুদ্ধে অভিযোগ তুলেছে স্বামীর পরিবার। রাকিবের বাবার নাম বাবর আলী। তার বাড়ি নিকরাইল ডাকঘর এলাকায় বলে জানা গেছে। পরিবারটির দাবি, রাকিবের সঙ্গে গৃহবধূর পূর্ব থেকে সম্পর্ক ছিল এবং তার সঙ্গেই তিনি চ6লে গেছেন।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.