- মোস্তফা মিয়া নরসিংদী:- সর্বশক্তিমান আল্লাহর অশেষ রহমত ও অনুগ্রহে আমি,ভদ্র, নিষ্ঠাবান, সৎ ও পরোপকারী— আবদুল্লাহ আল মামুন প্রধান প্রধান-আপনাদের ভালোবাসা, দোয়া ও সমর্থনকে শক্তি হিসেবে নিয়ে আসন্ন ২০২৬ নরসিংদী পৌরসভা নির্বাচনে ৮ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী হতে আগ্রহী।
জনগণের সেবাকে দায়িত্ব নয়— একে আমি ইবাদত মনে করি।
আপনাদের পাশে থেকে এলাকার উন্নয়ন, নিরাপত্তা, শিক্ষার পরিবেশ ও
সুষ্ঠু সামাজিক সৌহার্দ্য প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করতে চাই আন্তরিকভাবে।
আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি।
আপনাদের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ সততা ও দায়িত্বশীলতার সাথে মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই সার্বক্ষণিক।
আবদুল্লাহ আল মামুন প্রধান
কাউন্সিলর প্রার্থী
৮ নং ওয়ার্ড, নরসিংদী পৌরসভা