নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

কেউ নারীদের সম্মান বিনষ্ট করার চেষ্টা করলে কবর রচনা করা হবে জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান

  • আপডেট সময় শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ১৩৫ বার পঠিত

মোঃ শরীফ হোসেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ

লক্ষ্মীপুর—শুক্রবার (৩০ জানুয়ারি) বাদ জুমা বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলার উদ্যোগে আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। জনসভায় জেলা জামায়াতের আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের আমীর ডা: শফিকুর রহমান।

 

প্রধান অতিথি ডা: শফিকুর রহমান তার বক্তব্যে বলেন, “নারীদের উপর নির্যাতন ও হেনস্থা সহ্য করা হবে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, নারীদের সম্মান বিনষ্ট করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমরা যুবকদের হাতে দেশ তুলে দিতে চাই এবং এমন একটি নতুন ইতিহাস রচনা করতে চাই যেখানে বৈষম্য, হত্যা, ধর্ষণ, মাদক, চাঁদাবাজি ও জুলুম থাকবে না।” তিনি আরও বলেন, ক্ষমতায় এলে কারও প্রতি বিন্দুমাত্র জুলুম করা হবে না।

 

জনসভায় অন্যান্য নেতৃবৃন্দও বিভিন্ন দাবি তুলে ধরেন। তারা বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি ও জুলুম মুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ১১ দলীয় ঐক্য জোট গঠন করা হয়েছে। জেলার দুটি নদী বন্দরের উন্নয়ন, রেললাইন সম্প্রসারণ, আধুনিকায়নকৃত হাসপাতাল এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

 

এছাড়া বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মাসুম, কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ড. মুহাম্মদ রেজাউল করিম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সেক্রেটারি এডভোকেট আতিকুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা, ডাকসু ভিপি আবু সাদেক কায়েম, চাকসু ভিপি ইব্রাহিম রনি, জাকসু জিএস মাজহারুল ইসলামসহ ১১দলীয় ঐক্য জোটের অন্যান্য নেতৃবৃন্দ।

 

জানানো হয়, জনসভা সফল করার জন্য লক্ষ্মীপুরে প্রায় দুই লক্ষাধিক নেতাকর্মী, জেলা ও উপজেলার সাংবাদিক এবং জামায়াত সমর্থকরা উপস্থিত ছিলেন। জনস্রোত ও উৎসবমুখর পরিবেশে সভা পরিচালিত হয়।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.