নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

সালথায় পেটে চাকু ঢুকিয়ে যুবকের আত্মহত্যা

  • আপডেট সময় শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৯৯ বার পঠিত

মোঃ মেহেদী হাসান সালথা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের সালথায় জনসম্মুখে নিজের পেটে চাকু ঢুকিয়ে জুবায়ের ব্যাপারী ওরফে জুবা (৩০) নামোক এক যুবক আত্মহত্যা করেছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের পুটিয়া বাজারে এই ঘটনা ঘটে। নিহত যুবা স্থানীয় আক্কাস ব্যাপারীর পুত্র। এই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

 

‎স্থানীয়রা জানান, জুবা দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তিনি কথা বলতে পারতেন না এবং মৃগীসহ বিভিন্ন শারীরিক জটিলতায় আক্রান্ত ছিলেন। মাঝে মাঝে নিজের শরীরে নিজেই আঘাত করার প্রবণতাও ছিল।

 

চা-নাস্তার দোকানদার মুরাদ মোল্যা জানান, তিনি দোকানের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় জুবা দোকানে থাকা পেঁয়াজ-মরিচ কাটার একটি চাকু নিয়ে নিজের পেটে আঘাত করেন। প্রাথমিকভাবে গুরুতর রক্তক্ষরণ দেখা না গেলেও পরে বাবা তাকে বাড়িতে নিয়ে গেলে মৃত্যু হয়।

 

‎সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ বাবলুর রহমান খান বলেন, নিহত ঐ ব্যক্তি ভারসাম্যহীন ছিল এবং দীর্ঘদিন অসুস্থ ছিল। আজ সকালে সে চাকু দিয়ে নিজের পেটে আঘাত করে এবং মৃত্যুবরণ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই বিষয়ে আমাদের তদন্ত অব্যাহত আছে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.