নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী জনসভায় বক্তব্য রাখলেন ভিপি আইনুল হক

  • আপডেট সময় সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৭ বার পঠিত

লিটন আহমেদ, তাড়াশ, সিরাজগঞ্জ:

 

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি মনোনীত প্রার্থী ভিপি আয়নুল হকের পক্ষে ধানের শীষ প্রতীকের প্রচারণায় সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা বিএনপির আয়োজনে তাড়াশ ডিগ্রী কলেজ মাঠে এক বিশাল নির্বাচনীয় জনসভা অনুষ্ঠিত হয়।

এ নির্বাচনী জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ভিপি আইনুল হক, তিনি বলেন”দেশ ও জনগণের অধিকার পুনরুদ্ধারের আন্দোলনে আমরা রাজপথে আছি। দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, আপনাদের ভালোবাসায় আমি তার মর্যাদা রক্ষা করব ইনশাআল্লাহ। তিনি আরও উল্লেখ করেন যে, সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার ও সুশাসন প্রতিষ্ঠাই তার মূল লক্ষ্য।
​সভায় উপস্থিত স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ জানান, ভিপি আইনুল হক দীর্ঘদিনের পরীক্ষিত নেতা। এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের বিপদে-আপদে তিনি সব সময় পাশে ছিলেন এবং থাকবেন।তিনি মনোনয়ন পাওয়ায় তৃণমূলের নেতা কর্মীরা এখন ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করছেন।

​ভিপি আইনুল হক তার বক্তব্যে এলাকার প্রধান সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানের প্রতিশ্রুতি দেন। বিশেষ করে,
​তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধি।
​আইন-শৃঙ্খলার উন্নয়ন মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত এবং ভীতিহীন পরিবেশ তৈরি করার প্রতিশ্রুতিও দেন তিনি।
এবং ​শিক্ষার প্রসারে আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে।
তিনি আরো বলেন আমি ক্ষমতার জন্য নয়, বরং জনগণের সেবক হিসেবে আপনাদের পাশে থাকতে চাই। ধানের শীষের বিজয় মানেই সাধারণ মানুষের বিজয়।
স্থানীয় ভোটারেরা বলেন, যোগ্য প্রার্থী হিসেবে ভিপি আইনুল হক আমাদের যোগ্য নেতা তিনি আমাদের সকল দুঃখ সুখে ভাগীদার হবেন বলে তারা আশাবাদী।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.