গোবিন্দ চক্রবর্ত্তী, কুমিল্লা:
কুমিল্লার চৌদ্দগ্রামে ভোটার স্লিপের সঙ্গে টাকা বিতরণের সময় ওয়ার্ড বিএনপি নেতাসহ দুইজনকে হাতেনাতে আটক হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার গুনবতী ইউনিয়নের খাটরা গ্রামে টাকা বিলির সময় তাদের হাতেনাতে আটক করে জামায়াত নেতাকর্মীরা।
আটকরা হলেন- গুনবতী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান এবং খাটরা গ্রামের বাসিন্দা ফকির মেম্বার।
পরে তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা জামায়াত নেতারা।