নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

নজিরবিহীন শান্তিপূর্ণ ভোট গ্রহন চলছে ঢাকা-২ আসনে

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৭ বার পঠিত

মো: আরমান খান,কেরাণীগঞ্জ:


‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা ২ আসনে কেরাণীগঞ্জে ভোটকেন্দ্রগুলোতে নিজিরবিহীন শান্তিপূর্ন ভোট গ্রহন চলছে। ঢাকার কেরাণীগঞ্জ উপজেলার তারানগর, কলাতিয়া, হযরতপুর, রুহিতপুর, শাক্তা, কালিন্দী ও বাস্তা ইউনিয়ন সহ সাভার উপজেলার আংশিক আমিনবাজার, তেতুলঝড়া ও ভাকুর্তা ইউনিয়নের প্রায় সকল কেন্দ্রেই সকাল থেকেই বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন কেন্দ্রে সরজমিন উপস্তিত হয়ে দেখাগেছে ভোটগ্রহণ খুবই শান্তিপূর্ণ ভাবেই চলছে। চারদিকে যেন ঈদ আমেজ বিরাজ করছে। ভোটাররা হাসিমুখে আনন্দ নিয়ে পরিবারের অন্যান্য ভোটারদের সঙ্গে নিয়ে কেন্দ্রগুলোতে আসছেন যার ফলে ভোটারদের লাইন ক্রমশ দীর্ঘ হচ্ছে।

প্রত্যেক কেন্দ্রেই নারী-পুরুষ দের আলাদা আলাদাভাবে সারিবদ্ধ হয়ে লাইনে দাঁড়িয়ে ভোট দেওয়ার দৃশ্য চোখে পড়ে।ভোটকেন্দ্রের আশেপাশেই ভোটারদের আনাগোনা, আলাপচারিতা, স্লিপ বিতরণ সবকিছুমিলিয়ে যেন একটা আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে এখানে।

‎স্থানীয় ভোটারদের সঙ্গে দৈনিক দেশ প্রতিদিনের পক্ষথেকে কথা বলে জানা যায় অনেক বছরপর তারা একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যক্ষ করছেন৷ অনেক ভোটারই এবার নতুন আবার অনেকেই আগের ভোটার হলেও ভোট দিচ্ছেন এবারই প্রথম তারা বলেন নির্বাচনে “ভোটাধিকার আমাদের নাগরিক অধিকার তাই আমরা সাচ্ছন্দে লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছি তাতে আমরা কোন কষ্ট হচ্ছে না, আমরা অনেক খুশি।

ভোটকেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীর (পুলিশ, বিজিবি, আনসার, গ্রামপুলিশ) সদস্যদের অবস্থান ছিল চোখেপড়ার মত। প্রত্যেকটা কেন্দ্রই নিশ্চিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা ছিল।‎প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি কেন্দ্রেই শান্তিপূর্ন ভোট গ্রহনের বিষয়ে শতভাগ নিশ্চয়তা প্রদান করেছেন৷ সব মিলিয়ে এক ননজিরবিহীন শান্তিপূর্ন ভোটগ্রহণ চলছে ঢাকা ২ নির্বাচনী এলাকায়।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.