জুয়েল সিরাজী,রায়পুর, লক্ষীপুর :
ভোটের দিন সকাল থেকেই কেন্দ্রগুলোতে ছিল ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি। নারী-পুরুষ, তরুণ-প্রবীণ—সবাই শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
রায়পুরসহ বিভিন্ন এলাকায় কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইন-শৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। প্রশাসনের কঠোর নজরদারি ও সমন্বিত নিরাপত্তা ব্যবস্থার কারণে ভোটাররা নির্বিঘ্নে ভোট প্রদান করতে সক্ষম হন।
নির্বাচনকে ঘিরে দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের মধ্যে ছিল এক ধরনের মিলনমেলা। অনেকেই এই পরিবেশকে ঈদের আনন্দের সঙ্গে তুলনা করেছেন। রাজনৈতিক ভিন্নমত থাকলেও পারস্পরিক সৌহার্দ্য ও সহনশীলতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে দেশের মানুষ।
বিশ্লেষকরা বলছেন, এ নির্বাচন জাতির রাজনৈতিক সচেতনতা ও গণতান্ত্রিক চর্চার ইতিবাচক বার্তা বহন করে। এখন সাধারণ জনগণের প্রত্যাশা—রাজনীতিতে প্রতিহিংসার সংস্কৃতি দূর হোক। যে দলই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করুক না কেন, তারা যেন দেশের উন্নয়ন, স্থিতিশীলতা ও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করতে কাজ করে।
সবার প্রত্যাশা, ভবিষ্যৎ বাংলাদেশ হবে আরও সুন্দর, সমৃদ্ধ ও গণতান্ত্রিক মূল্যবোধে সমৃদ্ধ একটি রাষ্ট্র।