নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

ফরিদপুর-২: বিএনপির মনোনীত প্রার্থী শামা ওবায়েদ বিজয়ী

  • আপডেট সময় শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৩৫ বার পঠিত

মোঃ মেহেদী হাসান সালথা (ফরিদপুর):

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ (সালথা ও নগরকান্দা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু নির্বাচিত হয়েছেন। ১১৭ টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ফলাফল অনুযায়ী ১২০৯০৯ ভোট পেয়ে নির্বাচিত হন তিনি। শামা ওবায়েদের নিকটতম প্রতিদন্দি ১১ দলীয় জোটের রিকশা মার্কার প্রার্থী শাহ মো. আকরাম আলী পেয়েছেন ৮৭৯৫৬ ভোট। এই আসনে ৩২৯৫৩ ভোট বেশি পেয়ে নির্বাচিত হন তিনি।

এছাড়াও এই আসনে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের (আপেল) প্রার্থী আকরামুজ্জামান ৬০৯ ভোট, গণ অধিকার পরিষদের (ট্রাক) ফারুক ফকির ৬৭৫ ভোট, বাংলাদেশ কংগ্রেস (ডাব) মো. নাজমুল হাসান ২৫১ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের (হাতপাখা) প্রার্থী শাহ মো. জামাল উদ্দিন পেয়েছেন ২৩৩৫ ভোট।

ফরিদপুর-২ আসনটি ভৌগোলিক দিক দিয়ে খুবিই গুরুত্বপূর্ণ। নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই ভোটার উত্তাপ ছিড়িয়ে পড়ে। মোট ৬ জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহণ করেন। সকাল সাড়ে ৭টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে একটানা চলে বিকাল ৪টা পর্যন্ত। দু-একটি ছোট খাটো ঘটনা ছাড়াই শান্তি পূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়। প্রতিটি কেন্দ্রের ভোট গণনা শেষে রাত ১১ টার পর ফলাফল পাওয়া যায়।

শামা ওবায়েদ ইসলাম বিএনপির সাবেক মহাসচিব ও সাবেক মন্ত্রী কে এম ওবায়দুর রহমানের একমাত্র কন্যা। বাবার মৃত্যুর পর থেকে প্রায় দেড়যুগ ধরে তিনি অত্র এলাকায় কাজ করে আসছেন। কেএম ওবায়দুর রহমান সাবেক চারবারের সাংসদ ছিলেন। এই প্রথম শামা ওবায়েদ সংসদ সদস্য নির্বাচিত হলেন।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.