নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

লক্ষ্মীপুর-৩ আসনে জয়ী হলেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি

  • আপডেট সময় শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮৩ বার পঠিত

মোঃ শরীফ হোসেন, লক্ষ্মীপুর:

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি ১ লাখ ৩৩ হাজার ৭৬৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন৷ তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের প্রার্থী রেজাউল করিম পেয়েছেন এক লাখ ১৭ হাজার ৭৭৯ ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে আসনটির ১৩০ কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন নির্বাচনের সহকারি রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা রিটার্নিং কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াইপ্রু মারমা।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, আসনটিতে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এ আসনে ৪ লাখ ৪৪ হাজার ৪৭২ জন ভোটার। এরমধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২৯ হাজার ৭০৯, নারী ভোটার ২ লাখ ১৪ হাজার ৭৫৮ এবং ৩য় লিঙ্গের ভোটার ৫ জন। এ আসনে ৬০-৬৫ শতাংশ ভোট কাস্ট হয়েছে।

প্রসঙ্গত, শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি লক্ষ্মীপুর-৩ আসন থেকে ২০০১ ও ২০০৮ সালে দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি বিএনপির যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রেজাউল করিম ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারি।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.