নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এম এ মালিক

  • আপডেট সময় শুক্রবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২২১ বার পঠিত

 

মো:জহিরুল ইসলাম বাবলু,সিলেট:

 

 

২০ ফেব্রুয়ারী ২০২৬ (শুক্রবার) সিলেট দক্ষিণ সুরমা তেলিবাজার মাঠে বাদ মাগরিব দক্ষিণ সুরমা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকো-এর রুহের মাগফেরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিলে মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব এম এ মালিক বলেছেন, দেশের সার্বভৌমত্ব পুনরুদ্ধার, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় দলীয় ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

ইফতার মাহফিলে এম এ মালিক বলেন, “আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেবের জন্য দোয়া করবেন। দেশনেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করবেন এবং দেশের মানুষের কল্যাণ কামনা করবেন।” তিনি উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সাংবাদিক ও স্থানীয় নেতাকর্মীদের স্বাগত জানান।

তিনি বলেন, দক্ষিণ জেলা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জবাসীর উন্নয়নে সবাইকে একযোগে কাজ করতে হবে। উপস্থিত সিলেটের দুইজন সম্মানিত মন্ত্রীদয়ের সহযোগিতা কামনা করে তিনি আশা প্রকাশ করেন, উন্নয়নমূলক কর্মকাণ্ডে প্রয়োজনীয় সহায়তা পাওয়া যাবে।

এম এ মালিক আরও বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে দেশের সার্বভৌমত্ব পুনরুদ্ধার এবং সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াই এগিয়ে নেওয়া হবে। এ লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

মহান আল্লাহর কাছে দেশের শান্তি, অগ্রগতি ও জনগণের কল্যাণ কামনা করে বক্তব্য শেষ করেন এম এ মালিক।

দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি শাহাব উদ্দিন সভাপতিত্বে দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় বস্ত্র ও পাট মন্ত্রণালযের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এম.পি, প্রধান বক্তা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী এম.পি, বিশেষ অতিথি এমরান আহমেদ চৌধুরী এম.পি, রাষ্ট্রদূত মুশফিক ফজল আনসারী, বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, জিয়াউর রহমান ফাউন্ডেশন ইউকে কো-অর্ডিনেটর কামাল উদ্দিন, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরীসহ সিলেট জেলা, মহানগর, সকল উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দসহ অসংখ্য সমর্থক ও জনতা।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.