নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা জীবন উৎসর্গ করেছি: এম এ মালিক

  • আপডেট সময় শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩৮ বার পঠিত

মো:জহিরুল ইসলাম বাবলু,সিলেট :

 

 

২১ ফেব্রুয়ারী ২০২৬ (শনিবার) দুপুর ১২টায় সিলেট দক্ষিণ সুরমা উপজেলায় শহীদ আব্দুল মুকতাদির মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি সিলেট-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিক (এম এ মালিক) ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি বলেন, মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় ১৯৫২ সালের আত্মত্যাগ বাঙালি জাতির গৌরবময় ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ অধ্যায়।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এম এ মালিক বলেন, পৃথিবীর ইতিহাসে এমন নজির বিরল যেখানে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য মানুষ জীবন উৎসর্গ করেছে। বাঙালি জাতি সেই অনন্য উদাহরণ সৃষ্টি করেছে।

তিনি ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করে বলেন, ১৯৫২ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানি শাসকগোষ্ঠীর অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ছাত্রজনতা রাজপথে নেমে আসে এবং প্রাণ বিসর্জন দেয়। সেই আত্মত্যাগের ধারাবাহিকতায় পরবর্তীতে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়।
এম এ মালিক বলেন, ভাষা আন্দোলন আমাদের জাতীয় চেতনার ভিত্তি। এই চেতনা থেকেই স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয়তাবাদের শক্ত ভিত গড়ে উঠেছে। তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ থেকে দেশ গঠনে কাজ করার আহ্বান জানান।
সভায় উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, ভাষাশহীদদের আত্মত্যাগ কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে আমাদের হৃদয়ে ধারণ করতে হবে। শহীদ পরিবারগুলোর পুনর্বাসন ও সম্মান নিশ্চিত করার দিকেও গুরুত্বারোপ করেন তিনি।

অনুষ্ঠানের শুরুতে ভাষাশহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। এম এ মালিক আশা প্রকাশ করেন, দেশের নতুন প্রজন্ম ভাষা আন্দোলনের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দেশকে আরও শক্তিশালী ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলবে।

দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার এস এম অনিক চৌধুরী সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, ডা. সালাউদ্দিন মিয়া, কৃষি কর্মকর্তা গৌতম পাল, উপজেলা মৎস্য কর্মকর্তা সুদিপ্তা রায়, বীর মুক্তিযোদ্ধা ইসমাইল মিয়া, দাউদপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এইচ এম খলিল, সৌদি আরব বিএনপি প্রাদেশিক শাখার সভাপতি জাকারিয়া আরেফিন ফয়সলসহ স্থানীয় নেতৃবৃন্দ, প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.