নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

আগামীকাল ফেরি চালু হবে: এম এ মালিক

  • আপডেট সময় বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪০ বার পঠিত

মো:জহিরুল ইসলাম বাবলু,সিলেট :

 

 

২৫ ফেব্রুয়ারী ২০২৬ (বুধবার) সিলেট মহানগর ২৯নং ওয়ার্ড বিএনপি আয়োজিত বিএনপি’র মাননীয় চেয়ারম্যান জনাব তারেক রহমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহন করায় ইফতার ও দোয়া মাহফিলের প্রধান অতিথি সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আব্দুল মালিক (এম এ মালিক) আগামী পাঁচ বছরে তার নির্বাচনী এলাকাকে একটি “মডেল আসন” হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন। বালাগঞ্জ বাজারের সঙ্গে সংযোগ স্থাপনে একটি সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের। সেতু নির্মাণ সময়সাপেক্ষ হলেও অন্তর্বর্তী সমাধান হিসেবে মৌলভীবাজারের সঙ্গে যোগাযোগ সহজ করতে আগামীকাল দুপুর ১২টায় ফেরিঘাট উদ্বোধনের মাধ্যমে ফেরি সার্ভিস চালু করা হবে।

তিনি বলেন, জনগণের ভোটে বিজয়ী হয়ে তিনি উন্নয়ন ও সেবার রাজনীতিতে অঙ্গীকারবদ্ধ এবং এলাকার সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা চান।
তিনি জানান, ইতোমধ্যে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি শুরু হয়েছে। দাউদপুর এলাকা থেকে খাল খনন কার্যক্রম শুরু করা হয়েছে, যার মাধ্যমে প্রায় ১০ থেকে ১৫ হাজার কৃষক সরাসরি উপকৃত হবেন। এছাড়া ফেঞ্চুগঞ্জের মানিকপুর এলাকায় প্রায় ৪ কিলোমিটার খাল খনন কাজের উদ্বোধন করা হয়েছে, যা কৃষি ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি বলেন, এলাকার ন্যায্য দাবি-দাওয়া ও উন্নয়ন নিশ্চিতে তিনি কাজ করে যাচ্ছেন এবং এ লক্ষ্যে সাংবাদিকসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেন। বক্তব্যের শেষে তিনি সকলের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করেন।

যুক্তরাজ্য বিএনপি সাবেক সহ সভাপতি শাহ আক্তার হুসেন টুটুল সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন
সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক তাজুল ইসলাম, প্রচার সম্পাদক লোকমান আহমেদ, দক্ষিন সুরমা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বজলুর রহমান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহসাংগঠনিক সম্পাদক কামাল হাসান জুয়েল, সিলেট মহানগর জমিয়তে উলামায়ে ইসলামের সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ ওসমানীসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.