নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

রাতেও যেন সবাই নিরাপদে বাড়ি ফিরতে পারে, এটি আমাদের নিশ্চিত করতে হবে: এম এ মালিক

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৪৬ বার পঠিত

মো জহিরুল ইসলাম বাবলু,সিলেট:

 

 

২৬ ফেব্রুয়ারী ২০২৬ (বৃহস্পতিবার) সকাল ১১টায় দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধ, কৃষি ও খাল পুনঃখনন কার্যক্রমসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিক বলেন এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সবার সম্মিলিত দায়িত্ব। “রাতেও যেন সবাই নিরাপদে বাড়ি ফিরতে পারে, শহর থেকে গ্রামে বা গ্রাম থেকে শহরে নির্বিঘ্নে চলাচল করতে পারে—এটি আমাদের নিশ্চিত করতে হবে,” উল্লেখ করেন তিনি।

আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন, জনপ্রতিনিধি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করে এমপি বলেন, অপরাধ ও মাদকের সঙ্গে জড়িতদের সামাজিকভাবে চিহ্নিত করে প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট বিষয় আইনমন্ত্রীর নজরে আনার কথাও জানান তিনি।

তিনি আরও বলেন, “আমি সবার এমপি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই আমাকে ভোট দিয়েছেন। তাই সকলের নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করাই আমার দায়িত্ব।”
কৃষি উন্নয়ন ও খাল পুনঃখনন কর্মসূচির প্রসঙ্গ তুলে তিনি জানান, কৃষকদের স্বার্থে খাল খনন ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন জরুরি। খাল পুনরুদ্ধারের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানো এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।

সভায় তরুণ সমাজকে মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের ভূমিকার ওপরও জোর দেন সংসদ সদস্য। তিনি বলেন, নৈতিক শিক্ষা ও সামাজিক সচেতনতা বাড়াতে হবে, যাতে ভবিষ্যৎ প্রজন্ম সঠিক পথে পরিচালিত হয়।

এ সময় তিনি জানান, এলাকার উন্নয়ন ও আইনশৃঙ্খলা রক্ষায় প্রয়োজনীয় দাবি-দাওয়া প্রধানমন্ত্রীর কাছেও তুলে ধরবেন। আগামী পাঁচ বছর এলাকাবাসীর পাশে থেকে সার্বক্ষণিক কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি।

দক্ষিণ সুরমা উপজেলা নির্বাহী অফিসার এস এম অনিক চৌধুরীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.