নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

রায়পুর বাজার বণিক সমিতির মতবিনিময় সভা ও ইফতার মাহফিল

  • আপডেট সময় শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১২৪ বার পঠিত

জুয়েল সিরাজী,রায়পুর, লক্ষীপুর:

 

ব্যবসায়ীরা যেনো নির্বিঘ্নে ও নিরাপদ পরিবেশে ব্যবসা পরিচালনা করতে পারেন—এ লক্ষ্যে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন মাননীয় সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া।
রায়পুর বাজার বণিক সমিতির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও বাজারের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, ব্যবসা-বাণিজ্যের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
নাজমুল ইসলাম মিঠু, সভাপতি, রায়পুর উপজেলা বিএনপি
শফিকুর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক, রায়পুর উপজেলা বিএনপি
সফিকুল আলম আলমাস, সাবেক সদস্য সচিব, রায়পুর পৌর বিএনপি
আব্দুল জায়ের মিয়াজী, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক, রায়পুর পৌর বিএনপি
এডভোকেট আব্দুল মজিদ চৌধুরী, সাবেক যুগ্ম আহ্বায়ক, পৌর বিএনপি
এছাড়াও রায়পুর বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন জিয়াউল হক, সাংগঠনিক সম্পাদক, বণিক সমিতি। সভাপতিত্ব করেন সাইফুল ইসলাম মুরাদ, সভাপতি, রায়পুর বণিক সমিতি।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ ইফতার মাহফিল ব্যবসায়ী ও নেতৃবৃন্দের মাঝে সম্প্রীতি ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় করেছে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.