নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

অবৈধ পুকুর খননের সংবাদ সংগ্রহ করে ফেরার পথে ২ সাংবাদিকের ওপর হামলা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ২২ বার পঠিত

লিটন আহমেদ, তাড়াশ (সিরাজগঞ্জ):

 

 

‎সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় কৃষি জমি রক্ষায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। তবে এই অভিযানের সংবাদ সংগ্রহ করে ফেরার পথে সাংবাদিকদের ওপর অতর্কিত ও নৃশংস হামলা চালিয়েছে।

‎বুধবার (৪ মার্চ, ২০২৬) বিকেলে তাড়াশ উপজেলার গুল্টা গ্রামে তিন ফসলি জমিতে অবৈধভাবে পুকুর খনন বন্ধে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

‎গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন জানতে পারে, গুল্টা এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে একদল অসাধু ব্যক্তি এক্সকাভেটর (ভেকু) দিয়ে ফসলি জমি নষ্ট করে পুকুর খনন করছিল। খবর পেয়ে প্রশাসন দ্রুত সেখানে অভিযান চালিয়ে কার্যক্রম বন্ধ করে দেয়।

‎ভ্রাম্যমাণ আদালতের অভিযানের তথ্য সংগ্রহ  শেষে বাড়ি  ফেরার পথে ধোপাগাড়ি বাজারে হামলার শিকার হন দুই সাংবাদিক। তারা হলেন জাতীয় দৈনিক চলনবিল প্রবাহের তাড়াশ উপজেলা প্রতিনিধি মোঃ রাশেদুল হাসান ও জাতীয়  দৈনিক তৃতীয় মাত্রা ও দৈনিক শ্যামল বাংলা পত্রিকার তাড়াশ  উপজেলা প্রতিনিধি, খালিদ হাসান। এ ব্যাপারে রাতেই তাড়াশ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন হামলায় শিকার হওয়া দুই সাংবাদিক।
‎‎প্রত্যক্ষদর্শী ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, পেঙ্গুয়ারি গ্রামের অবৈধ্য মাটি ব্যবসায়ী রাজু আহমেদ (৫৫)-এর নেতৃত্বে ৪-৫ জন দেশীয় অস্ত্র নিয়ে তাদের পথরোধ করে তাদেন উপরে   অতর্কিত হামলা চালায়। এতে করে সাংবাদিক রাশিদুল হাসান আঘাত প্রাপ্ত হন। পরে এলাকাবাসি এগিয়ে আসলে হামলাকারী অবৈধ্য মাটি ব্যবসায়ী রাজু আহমেদ সাংবাদিকদের প্রাণনাশের হুমকি দিয়ে
ঘটনাস্থল ত্যাগ করে।

এ বিষয়ে তাড়াশ থানায় অফিসার ইনচার্জ (ওসি) মো: হাবিবুর রহমান বলেন, সাংবাদিকের উপরে হামলার বিষয় একটা লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যাবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.