জুয়েল সিরাজী, রায়পুর ( লক্ষীপুর ):
রায়পুরে যুবদল নেতার মৃ’ত্যুকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ ওসমান চত্বরে আ’গু’ন জ্বা’লি’য়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে। সন্ধ্যা থেকে রাত ৮টা পর্যন্ত সড়ক অবরোধের কারণে জনজীবন চরম দুর্ভোগে পড়ে এবং পুরো এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
পরে রায়পুর পৌরসভার মেয়র প্রার্থী ও পৌর বিএনপির সাবেক সদস্য সচিব সফিকুল আলম আলমাস ঘটনাস্থলে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তিনি উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের সাথে কথা বলে সবাইকে শান্ত থাকার আহ্বান জানান।
এসময় তিনি বলেন, যুবদল নেতার মৃ’ত্যুর ঘটনায় জড়িত অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে গ্রেপ্তার করবে প্রশাসন—এটাই আমাদের প্রত্যাশা। দোষীদের দ্রুত বিচারের দাবি জানিয়ে তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান।
রায়পুরবাসীও এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত দোষীদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন।