নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

মাধবদী থানার আলোচিত আমেনা হত্যার ঘটনায় মূল রহস্য উদ্ঘাটন: সৎ পিতাসহ গ্রেফতার ৯জন

  • আপডেট সময় শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৬৪ বার পঠিত

মোস্তফা মিয়া, নরসিংদী:

 

 

আজ দুপুর ১৪:০০ ঘটিকায় নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংক্রান্ত সাংবাদিকদের ব্রিফ করেন নরসিংদী জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক মহোদয়।

ঘটনার বিবরণ: আসামী নূর মোহাম্মদ ওরফে নুরা (২৮) ভিকটিমের আমেনার সাথে পূর্ব থেকেই প্রেমের সম্পর্ক থাকার সূত্র ধরে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে। অপরদিকে আসামী হযরত আলী, এবাদুল, জামান ও গাফফার আমেনা হত্যার ১০/১২ দিন (১০/০২/২৬ তারিখ রাত আনুমানিক ১২.০০ ঘটিকা) পূর্বে হযরত আলীর বাড়িতে দলবদ্ধভাবে ধর্ষণ করেছে। তদন্তেপ্রাপ্ত গ্রেফতারকৃত ভিকটিমের সৎ পিতা আশরাফ আলী (৪৫) ভিকটিমকে গত ২৫/০২/২৬ তারিখ রাতে পূর্ব পরিকল্পনা মোতাবেক তার এক সহকর্মী সুমনের বাড়িতে যাওয়ার পথে গলায় ওড়না পেঁচিয়ে একাই তাকে হত্যা করেছে বলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

গত ০৬/০৩/২৬খ্রি. তারিখ নরসিংদীর মাধবদী থানার চাঞ্চল্যকর আমেনা হত্যার মূল আসামী ভিকটিমের সৎ পিতা মোঃ আশরাফ আলী (৪০), (পিতা- মৃতঃ কুব্বাত আলী-স্থায়ী: সাং-মোয়াকুড়া, থানা-নালিতাবাড়ী, জেলা-শেরপুর, বর্তমান: সাং-কোতয়ালীরচর দড়িকান্দি, মতির বাড়ীর ভাড়াটিয়া, থানা- মাধবদী, জেলা –নরসিংদী) কে গ্রেফতার করা হয়।

এছাড়া, প্রেমিক নূর মোহাম্মদ ওরফে নূরাকে মাওনা, গাজীপুর ও আরেক অভিযুক্ত হযরত আলীকে গৌরীপুর, ময়মনসিংহ থেকে ইতোপূর্বে গ্রেফতার করেছে নরসিংদী জেলা পুলিশ। আলোচিত এ ঘটনায় ০৪ ধর্ষকসহ মোট গ্রেফতার ০৯ জন।

গ্রেফতারকৃত আসামীদের নাম ও ঠিকানা:
১। নূর মোহাম্মদ ওরফে নূরা(২৮), পিতা-শাহজাহান, সাং-কোতয়ালীরচর, মাদুর বাড়ী, থানা-মাধবদী, জেলা-নরসিংদী,
২। এবাদুল্লাহ (৪০), পিতা-মৃত সাহাবুদ্দিন, সাং-কোতয়ালীরচর, মাধবদী পৌরসভা, থানা-মাধবদী, জেলা-নরসিংদী,
৩। হযরত আলী (৪০), পিতা-হান্নান মুন্সি, সাং-কোতয়ালীরচর, মাদুর বাড়ী, থানা-মাধবদী, জেলা-নরসিংদী,
৪। গাফফার (৩৭), পিতা-অজ্ঞাত, সাং-কোতয়ালীরচর, থানা-মাধবদী, জেলা-নরসিংদী।
৫। আহাম্মদ আলী মেম্বার ওরফে আহাম্মদ দেওয়ান (৬৫), পিতা-আহাম্মদ দেওয়ান, সাং-কোতয়ালীরচর, বাঘের বাড়ী, থানা-মাধবদী, জেলা-নরসিংদী,
৬। মোঃ ইমরান দেওয়ান(৩২), পিতা-আহাম্মদ দেওয়ান, সাং-কোতয়ালীরচর, বাঘের বাড়ী, থানা-মাধবদী, জেলা- নরসিংদী,
৭। মোঃ আইয়ুব (৩০), পিতা-মোঃ আজগর আলী, সাং-কোতয়ালীরচর, বিলপাড়, থানা-মাধবদী, জেলা-নরসিংদী।
৮। ইছাহাক ওরফে ইছা (৪০), পিতা-মৃত শাহজাহান, সাং-কোতয়ালীরচর দেওয়ান বাড়ী, থানা-মাধবদী, জেলা-নরসিংদী।
৯। মোঃ আশরাফ আলী (৪০), পিতা- মৃতঃ কুব্বাত আলী-স্থায়ী: (সাং-মোয়াকুড়া), থানা-নালিতাবাড়ী, জেলা-শেরপুর, বর্তমান: (সাং-কোতয়ালীরচর দড়িকান্দি, মতির বাড়ীর ভাড়াটিয়া), থানা- মাধবদী, জেলা –নরসিংদী।

গ্রেফতারকৃতদের মধ্যে ১। মোঃ আশরাফ আলী (আমেনার সৎ পিতা), বর্তমান কোতয়ালীরচর দড়িকান্দি, মতির বাড়ীর ভাড়াটিয়া), থানা- মাধবদী, জেলা –নরসিংদী, ২। নুর মোহাম্মদ ওরফে নুরা (২৮), পিতা-শাহজাহান, সাং-কোতয়ালীরচর, মাদুর বাড়ী, থানা-মাধবদী, নরসিংদী, ৩। হযরত আলী (৪০), পিতা-হান্নান মুন্সি, সাং-কোতয়ালীরচর, মাদুর বাড়ী, থানা-মাধবদী, জেলা-নরসিংদী বিজ্ঞ আদালতে নিজেকে জড়িয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

মামলা নং ও তারিখ: মাধবদী থানার মামলা নং-২৫, তারিখ-২৬/০২/২০২৬খ্রি., ধারা- ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সং-২০০৩) এর ৭/৯(৩)৩০ তৎসহ ৩৪১/৩৬১/৩০২/২০১/৩৪ পেনাল কোড।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.