নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

নরসিংদী জেলা বিএনপি আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে আজ ৯ মার্চ ২০২৬, সোমবার নরসিংদী জেলা স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়

  • আপডেট সময় সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৯৯ বার পঠিত

মোস্তফা মিয়া, নরসিংদী:

 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের মাননীয় সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ আসনের মাননীয় সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সরদার সাখাওয়াত হোসেন বকুল এবং বিএনপির কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক ও নরসিংদী-৫ আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।

ইফতার মাহফিলটি সঞ্চালনা করেন নরসিংদী-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মনজুর এলাহী।

এ সময় আরও উপস্থিত ছিলেন নরসিংদী জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনোয়ার হোসাইন, নরসিংদী জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুকসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়াও ইফতার মাহফিলে নরসিংদী জেলার বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজন, ব্যবসায়ী, শিক্ষাবিদ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.