নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

নরসিংদীতে গাছের ডাব পারাকে কেন্দ্র করে দুই পক্ষের ঝেড়ে প্রাণ গেলো এক যুবকের

  • আপডেট সময় রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৮৮ বার পঠিত

মোস্তফা মিয়া,নরসিংদী:

 

নরসিংদীর পলাশে প্রতিবেশীর গাছের ডাব পারা নিয়ে দ্বন্ধের জেরে মামুন (২০) নামে এক তরুণকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩ এপ্রিল) বেলা ১১ টায় উপজেলার ডাংগা ইউনিয়নের গালিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মামুন গালিমপুর গ্রামের মৃত আব্দুল আব্দুল মোমেন মিয়ার ছেলে। সে পেশায় অটোরিকশা চালক ছিলেন। এ ঘটনায় অভিযুক্ত আজিজুল (৩৫) একই গ্রামের ইসমাইলের ছেলে।

পুলিশ জানান, ডাংগা ইউনিয়নের গালিমপুর গ্রামে দুই দিন আগে গাছের ডাব পারার কথা বলে রাবেয়া নামে এক প্রতিবেশী ফুফু মামুনকে তার বাসায় ঢেকে নিয়ে যায়। পরে রাবেয়া তাকে দিয়ে তাদের এবং প্রতিবেশী আজিজুলের গাছ থেকে ডাব পারায়। এই ডাবগুলো একসাথে করে রাবেয়া ও প্রতিবেশী আজিজুলের পরিবারকে ভাগবাটোয়ারা করে দেওয়া হয়। এ নিয়ে তাদের মধ্যে আজিজুলের কথা-কাটাকাটি। পরে মামুনের বাড়িতে গিয়ে ঘরের টিন ও অটোরিকশা ভাঙচুর করে আজিজুল। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার স্থানীয় গণমান্য ব্যক্তিরা আপোষ মিমাংসা করতে আসলে আজিজুলের পক্ষ থেকে মানা হয়নি। পরে আজ শুক্রবার বেলা ১১ টায় মামুনকে ডেকে নিয়ে বাড়ির পাশের এক ইটভাটার পশ্চিম পাশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা খবর পেয়ে ঘটনাস্থল থেকে মামুনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

পলাশ থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত মামুনের মরদেহ নরসিংদী সদর হাসপাতালে আছে, সেখানে ময়নাতদন্ত হবে। এ ঘটনায় এখনো মামলা হয়নি, নিহতের পরিবারের সাথে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.