নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

নড়াইলের কালিয়ায় পুলিশের পৃথক অভিযানে কুখ্যাত অস্ত্রধারী ও হত্যা মামলার আসামিসহ গ্রেফতার ৩

  • আপডেট সময় রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ৮৭ বার পঠিত

মো: আক্তার হোসেন,নড়াইল:

 

নড়াইলের কালিয়ায় পুলিশের পৃথক অভিযানে কুখ্যাত অস্ত্রধারী ও হত্যা মামলার আসামিসহ তিনজন গ্রেফতার
নড়াইলের কালিয়া উপজেলায় থানা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্রধারী, ডাকাত ও হত্যা মামলার একাধিক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
জানান, পুলিশ সূত্রে জানা যায়, ওয়ারেন্টভুক্ত আসামিদের ধরতে পরিচালিত অভিযানে গাজিরহাট এলাকা থেকে প্রিন্স শেখকে গ্রেফতার করা হয়। তিনি নড়াগাতি থানার একটি ডাকাতি মামলাসহ মোট তিনটি মামলার আসামি। এছাড়া তিনি গাজিরহাট এলাকার বুলু ডাকাতের সহযোগী হিসেবে পরিচিত এবং খুলনার ফুলতলা এলাকার একটি ডাকাত চক্রের সঙ্গে জড়িত থেকে চুরি ও ডাকাতির কার্যক্রম পরিচালনা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
অভিযানের অংশ হিসেবে একই দিনে দিবাগত রাত ১২টা টার সময় পৌরসভার পেট্রোল পাম্প এলাকা থেকে ইজা ওরফে আকাশকে গ্রেফতার করা হয়। তিনি ২০০৪ সালের কাদের হত্যা মামলার অন্যতম আসামি। এছাড়া তার বিরুদ্ধে অপহরণ, চাঁদাবাজি ও খুনসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে।
এছাড়াও একটি পৃথক ওয়ারেন্ট মামলার আসামিকেও গ্রেফতার করেছে পুলিশ।
কালিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইদ্রিস আলী বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.