নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

নিকলী থানায় নতুন ওসি মাহবুবুর রহমানের যোগদান

  • আপডেট সময় সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ১৪৬ বার পঠিত

শহিদুল ইসলাম,কিশোরগঞ্জ:

 

 

কিশোরগঞ্জের নিকলী থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ মাহবুবুর রহমান। দায়িত্ব গ্রহণের পর তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, জনসেবার মান বৃদ্ধি এবং অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন।
নবাগত ওসি মোঃ মাহবুবুর রহমান জানান, জনগণের আস্থা অর্জনই হবে তার প্রধান লক্ষ্য। তিনি বলেন, “পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।” এ লক্ষ্যে তিনি নিকলী উপজেলার সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।
তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হবে। নিকলীর প্রতিটি পাড়া-মহল্লাকে মাদকমুক্ত রাখতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে এবং এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।
এদিকে, স্থানীয় সচেতন মহল নবাগত ওসির যোগদানকে ইতিবাচকভাবে গ্রহণ করেছেন। তারা আশা প্রকাশ করেন, তার দক্ষ নেতৃত্বে নিকলী থানার আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে এবং সাধারণ জনগণ আরও বেশি নিরাপত্তা ও সেবা পাবে।
পাশাপাশি, থানার কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে সকলের মতামত ও পরামর্শ গ্রহণের আশ্বাস দিয়েছেন ওসি মাহবুবুর রহমান।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.