মোঃ সাইফুল ইসলাম, মাটিরাংগা:
মাটিরাঙ্গা পৌরসভাধীন ৯নং ওয়ার্ডের দক্ষিণ মুসলিম পাড়ার প্রায় ৪০টি পরিবারের জন্য নিরাপদ ও স্বচ্ছ পানির ব্যবস্থা নিশ্চিত করতে মাননীয় সংসদ সদস্য জননেতা ওয়াদুদ ভুঁইয়া মহোদয়ের পক্ষ থেকে এলাকাবাসীর হাতে সামারসিবল মোটর তুলে দেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সম্মানিত সভাপতি শাহজালাল কাজল।
এছাড়াও উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌর যুবদলের আহ্বায়ক গিয়াস উদ্দিনসহ ওয়ার্ড বিএনপি’র নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।