শহিদুল ইসলাম নিকলী,কিশোরগঞ্জ:
৭ এপ্রিল ২০২৬
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় মাদক ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, দুটি ওয়াকিটকি এবং ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।
জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার ড. এস. এম. ফরহাদ হোসেনের নির্দেশনায় এবং পাকুন্দিয়া থানার অফিসার ইনচার্জ এস. এম. আরিফুর রহমানের তত্ত্বাবধানে মাদক ও সন্ত্রাস নির্মূলে “জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানের বিবরণ:
গত ৫ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দে পাকুন্দিয়া থানার চৌকস কর্মকর্তা এসআই শ্রী মধুসূদন সরকার-এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে থানাধীন আশুতিয়া এলাকায় বিশেষ অভিযান চালানো হয়।
অভিযানের সাফল্য:
অভিযানে উদ্ধার করা হয়—
১টি কুড়াল
২টি ছুরি
৩টি স্টিলের লাঠির করাত
২টি স্টিলের তলোয়ার
১টি করাত
২টি আধুনিক ওয়াকিটকি
১৮ পিস ইয়াবা
এ সময় ঘটনাস্থল থেকে দুইজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
আইনি ব্যবস্থা:
ধৃত আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে (The Arms Act, 1878; ধারা-১৯(ফ)) মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এছাড়াও অপর আসামি মো. মন্টু মিয়া (২০)-এর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
পুলিশের অবস্থান:
পুলিশ জানিয়েছে, মাদক ও সন্ত্রাস নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়দের আশা, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় থাকবে।