মেহেদী হাসান সোহেল,টাঙ্গাইল:
টাঙ্গাইল জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে টাঙ্গাইলে বিশেষ কার্যক্রম পরিচালনা করেছে ডিবি (উত্তর/দক্ষিণ) পুলিশ।টাঙ্গাইল জেলার পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার-এর নির্দেশনায় এ কার্যক্রম পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন ডিবি (দক্ষিণ) টাঙ্গাইলের অফিসার ইনচার্জ মোহাম্মদ আন্ওয়ারুল আজিম এবং ডিবি (উত্তর) টাঙ্গাইলের অফিসার ইনচার্জ এ.বি.এম.এস দোহা, বিপিএম।
জানা যায়ডিবি (উত্তর/দক্ষিণ) টাঙ্গাইলের অফিসার ও ফোর্সের সমন্বয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। এ সময় সন্দেহভাজন ব্যক্তি ও বিভিন্ন প্রকার যানবাহনের ওপর কঠোর নজরদারি এবং তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়।পাশাপাশি কিশোর গ্যাং প্রতিরোধ অপরাধ দমন এবং
সার্বিকআইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে
প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।পুলিশ জানায় এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং অপরাধ দমনে গোয়েন্দা তৎপরতা আরও জোরদার করা হবে।