নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

নবীনগরের সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা চান এডভোকেট এম এ আব্দুল মান্নান

  • আপডেট সময় শনিবার, ১১ এপ্রিল, ২০২৬
  • ১৬০ বার পঠিত

মোঃ নিজাম উদ্দিন,ব্রাহ্মণবাড়িয়া :

 

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের উন্নয়ন নিয়ে দীর্ঘদিনের অবহেলার চিত্র তুলে ধরে সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন এডভোকেট এম এ আব্দুল মান্নান। তিনি বলেছেন, নবীনগর উপজেলার রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য, মাদক, দুর্নীতি ও নদীভাঙনসহ নানা সমস্যার কারণে এ অঞ্চল উন্নয়নের দিক থেকে পিছিয়ে রয়েছে।
তিনি উল্লেখ করেন, নবীনগরের অনেক এলাকায় এখনও রাস্তাঘাটের বেহাল অবস্থা বিরাজ করছে—কোথাও আধা পাকা, কোথাও সম্পূর্ণ কাঁচা রাস্তা। পাশের উপজেলা বাঞ্ছারামপুরের তুলনায় নবীনগর অনেক ক্ষেত্রে অবহেলিত। এতে করে সাধারণ মানুষের ভোগান্তি দিন দিন বাড়ছে।
এডভোকেট মান্নান আরও বলেন, শিক্ষা খাতে স্কুল, কলেজ ও প্রাথমিক বিদ্যালয়গুলোর নানা সমস্যার দ্রুত সমাধান প্রয়োজন। একই সঙ্গে হাসপাতাল ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন জরুরি। এছাড়া মাদক সমস্যা ও দুর্নীতি রোধে সামাজিক সচেতনতা এবং প্রশাসনিক কঠোরতার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
নদীভাঙনের বিষয়টিও নবীনগরের জন্য বড় একটি সংকট হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ভাঙনরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে অনেক মানুষ বসতভিটা হারানোর ঝুঁকিতে রয়েছে।
তিনি নবীনগরের সর্বস্তরের জনগণ, পেশাজীবী সংগঠন, বুদ্ধিজীবী, শিক্ষকসহ সকল শ্রেণির মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “সমস্যা সমাধানে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আপনাদের সহযোগিতা ছাড়া একটি উন্নত নবীনগর গড়ে তোলা সম্ভব নয়।”
নবীনগরবাসীর প্রত্যাশা, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এবং কার্যকর উদ্যোগের মাধ্যমে এ অঞ্চলের দীর্ঘদিনের সমস্যাগুলোর দ্রুত সমাধান হবে এবং উন্নয়নের নতুন দিগন্ত

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.