মো:এরশাদ হোসেন, বগুড়া:
শেরপুর সাহিত্য চক্র’এর ৬৪৩তম পাক্ষিক অধিবেশন আজ ১০ এপ্রিল-২০২৬ খ্রিষ্টাব্দ, শুক্রবার বিকাল ৪.০০ টায় সংগঠনটির সভাপতি সুলতান মাহমুদ রনি’র সভাপতিত্বে “শেরপুর টাউন ক্লাব পাবলিক লাইব্রেরী মহিলা অনার্স কলেজ”এ অনুষ্ঠিত হয়। বাংলা নববর্ষ (মঙ্গল শোভাযাত্রা) সম্পর্কিত মূল্যবান আলোচনা করেন সংগঠনের সভাপতিমণ্ডলীর সদস্য, সরকারি মুজিবুর রহমান ভান্ডারী মহিলা কলেজের অধ্যক্ষ, বিশিষ্ট লোকসাহিত্য গবেষক প্রফেসর ড. বেলাল হোসেন।
স্বরচিত লেখা পাঠ করেন- মো. আজিজুল হক, আ. সামাদ, নীল মাধব পাল, মো. আমিনুল ইসলাম, বি. এম. হাফিজুর রহমান, মো. আব্দুল বারী, সুব্রত কুমার সেন, আল-মামুন, শিমন রহমান, সুমন মোহন্ত, মো. দেলোয়ার সুরাকাভ, আল-আমিন, নাইমুর রহমান ও সৈকত চৌধুরী। কবিতা আবৃত্তি করে শোনান ইফতেখার আলম ফরহাদ।
উপস্থিত ছিলেন- শাহ্ মো. ইলিয়াস লেলিন, কবির সাগর, মো. খায়রুল আনাম, মোছা. জয়নব খাতুন, মোছা. ফারজানা আকতার ও আব্দুল করিম।
সমালোচনার দায়িত্ব পালন করেন, এম আর জামান।
সঞ্চালনার দায়িত্বে ছিলেন, শেরপুর সাহিত্য চক্রের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চৌধুরী রিবর্ন।