নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

নরসিংদীতে মাদকের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়

  • আপডেট সময় সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১০০ বার পঠিত

মোস্তফা মিয়া, নরসিংদী:

 

 

অদ্য ১২.০৪.২০২৬ খ্রি. তারিখ, রোজ রবিবার, নরসিংদী জেলার হাজীপুর ইউনিয়নে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে একটি আবাসিক এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় সংশ্লিষ্ট ব্যক্তিকে তার নিজ বাড়িতে মাদক সেবনরত অবস্থায় হাতেনাতে আটক করা হয়।
পরবর্তীতে ঘটনাস্থলেই মোবাইল কোর্ট পরিচালনা করে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি তার অপরাধ স্বীকার করেন।
প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় দোষী সাব্যস্ত করা হয়। এর প্রেক্ষিতে তাকে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ (পঞ্চাশ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উক্ত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন নেপাল কান্তি দেব, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, নরসিংদী।

এ সময় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ উপস্থিত থেকে সার্বিক সহায়তা প্রদান করেন।

মাদকদ্রব্যের অপব্যবহার রোধে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নরসিংদী।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.