নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

রাজনগরে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ, কাজ বন্ধ

  • আপডেট সময় সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১৪২ বার পঠিত

হাবিবুর রহমান নাজমুল , রাজনগর:

 

 

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা থেকে খেয়াঘাট পর্যন্ত সড়ক নির্মাণ কাজে গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, সড়ক ঢালাই কাজে বালুর পরিবর্তে মাটি ব্যবহার করা হচ্ছিল, যা নির্মাণের মান নিয়ে বড় ধরনের প্রশ্ন সৃষ্টি করেছে।

এলাকাবাসীর অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের উপকরণ ব্যবহার করে দ্রুত কাজ শেষ করার চেষ্টা করছিল। বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

পরে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের ইঞ্জিনিয়ার সুমন আহমদের সাথে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি গুরুত্বের সাথে নিয়ে তাৎক্ষণিকভাবে কাজ বন্ধের নির্দেশ দেন।

এ ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এবং সঠিক মান বজায় রেখে পুনরায় কাজ শুরুর আহ্বান জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.