নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই ও অনৈসলামিক কার্যক্রম বন্ধের দাবিতে গণসমাবেশ

  • আপডেট সময় সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১৫৩ বার পঠিত

মোহাম্মদ মইনুদ্দিন,জগন্নাথপুর :

 

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ষাঁড়ের লড়াইসহ সকল প্রকার অনৈসলামিক কার্যক্রম বন্ধের দাবিতে উত্তাল হয়ে উঠেছে জনপদ।

সোমবার (১৩ এপ্রিল) বিকাল ৩টায় ‘সর্বদলীয় তাওহীদি জনতা’র ব্যানারে জগন্নাথপুর পৌর পয়েন্টে এক গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে খণ্ড খণ্ড মিছিল সভাস্থলে উপস্থিত হয়।

বিশিষ্ট আলেম মাওলানা হাজী এমদাদুল্লাহ (শায়খে কাতিয়া)-এর সভাপতিত্বে এবং উপজেলা তালামিযে ইসলামিয়ার সাধারণ সম্পাদক ইমরান আহমদের সঞ্চালনায় সভায় বক্তারা বলেন, শাহজালালের স্মৃতিধন্য এবং শায়খে কাতিয়া ও সাহেব ক্বিবলা ফুলতলী (র.)-এর ভক্ত-মুরিদান অধ্যুষিত এই পবিত্র মাটিতে কোনো ধরনের নিষ্ঠুরতা ও ইসলামবিরোধী কর্মকাণ্ড বরদাশত করা হবে না। বিনোদনের নামে দুটি পশুকে লড়াই করিয়ে উল্লাস করা চরম বর্বরতা ছাড়া আর কিছুই নয়। যারা পশুর লড়াই নিয়ে মেতে উঠেছে, তাদের অনতিবিলম্বে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

সমাবেশে প্রশাসনের প্রতি আল্টিমেটাম দিয়ে বলা হয়, পহেলা বৈশাখের নামে জগন্নাথপুরের কোথাও ষাঁড়ের লড়াই হতে দেওয়া হবে না। যদি এই নিষ্ঠুরতা বন্ধ না হয়, তবে এর সকল দায়-দায়িত্ব প্রশাসনকে নিতে হবে এবং প্রয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করা হবে। বক্তারা দৃপ্ত কণ্ঠে ঘোষণা করেন, শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তারা এই অনৈসলামিক কাজ রুখে দেবেন এবং প্রয়োজনে কাফনের কাপড় নিয়ে রাজপথে প্রস্তুত থাকবেন।

সমাবেশে বক্তব্য রাখেন উপজেলার কুবাজপুর টাইটেল মাদ্রাসার মুহতামিম মাওলানা গিয়াস উদ্দিন, মাওলানা আব্দুল করিম ফারুকী, মাওলানা জমির উদ্দিন, মাওলানা আব্দুল মুনিম কামালী, আজমল হোসেন জামি, মুফতি আকমল হোসাইন , অধ্যক্ষ তাজুল ইসলাম আলফাজ, মাওলানা আবু আইউব আনসারী, আব্দুল মান্নান, কামরুল হক, মামুনুর রশীদ, মাওলানা ফখর উদ্দিন, জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, সাংবাদিক জহিরুল ইসলাম লাল, মাসুম আহমদ, রিয়াজ রহমান, শাহ ফুজায়েল, আল আমিন প্রমুখ।

গণসমাবেশ শেষে পৌর শহরে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পুনরায় পয়েন্টে এসে শেষ হয়। সভা থেকে আন্দোলন আরও বেগবান করতে আগামীকাল সকাল ১০টায় জগন্নাথপুর পৌর পয়েন্টে অবস্থান কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে। এই অবস্থান কর্মসূচি থেকেই পরবর্তী বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে সভাস্থল থেকে ঘোষণা করা হয়।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.