নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

রাজনগরে পল্লী বিদ্যুতের লাগাতার লোডশেডিংয়ে জনদুর্ভোগ চরমে

  • আপডেট সময় সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ১৬৪ বার পঠিত

হাবিবুর রহমান নাজমুল , রাজনগর:

 

 

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় পল্লী বিদ্যুতের ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন চরম দুর্ভোগে পড়েছে। কোনো ঝড়-বৃষ্টি বা প্রাকৃতিক দুর্যোগ না থাকা সত্ত্বেও প্রতিদিনই একাধিকবার বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকছে বলে অভিযোগ স্থানীয়দের।

ভুক্তভোগীরা জানান, দিনের পাশাপাশি রাতেও হঠাৎ করে বিদ্যুৎ চলে যাওয়ায় ব্যবসা-বাণিজ্য, শিক্ষার্থীদের পড়াশোনা এবং স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিশেষ করে গরমের এই সময়ে বিদ্যুৎ না থাকায় শিশু ও বয়স্করা বেশি কষ্ট পাচ্ছেন।

স্থানীয় বাসিন্দারা আরও অভিযোগ করেন, পূর্ব ঘোষণা ছাড়াই বারবার বিদ্যুৎ বন্ধ করা হচ্ছে, ফলে কোনো ধরনের প্রস্তুতি নেওয়ার সুযোগও থাকছে না।

এ বিষয়ে সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এলাকাবাসীর দাবি, দ্রুত লোডশেডিং কমিয়ে নিয়মিত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.