নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

কোম্পানীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে উপজেলা প্রশাসনের বাংলা নববর্ষ উদযাপন

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ২৭ বার পঠিত

মো: ইব্রাহীম সায়েম,(কোম্পানীগঞ্জ) নোয়াখালী:

 

 

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় আনন্দ-উচ্ছ্বাসের মধ্য দিয়ে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে।

রোববার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, জাতীয় সংগীত পরিবেশন ও “এসো হে বৈশাখ” গানের সঙ্গে লোকজ নৃত্যের মাধ্যমে নববর্ষকে বরণ করা হয়।

শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বসুরহাট বাজার প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে উপজেলা প্রশাসনের আয়োজনে ৫ দিনব্যাপী লোকজ বৈশাখী মেলার উদ্বোধন করেন নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম, উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম সরকার, কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম সিকদার, সাবেক সদস্য সচিব মাহমুদুর রহমান রিপনসহ স্থানীয় সাংস্কৃতিক কর্মী ও সর্বস্তরের মানুষ।

উৎসবমুখর পরিবেশে দিনব্যাপী এ আয়োজন নতুন বছরের আনন্দকে আরও প্রাণবন্ত করে তোলে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.