নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

জগন্নাথপুরে উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষ উদযাপিত

  • আপডেট সময় মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ৮১ বার পঠিত

মোহাম্মদ মইনুদ্দিন:জগন্নাথপুর (সুনামগঞ্জ):

 

 

সুনামগঞ্জের জগন্নাথপুরে বর্ণাঢ্য ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই উৎসবের আয়োজন করা হয়। সকালে জাতীয় সংগীত এবং ‘এসো হে বৈশাখ’ গান পরিবেশনের মাধ্যমে বর্ষবরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বরকত উল্লাহ। উদ্বোধন শেষেএকটি বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

উদ্বোধনী অনুষ্ঠান ও শোভাযাত্রায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মহসিন উদ্দিন, উপজেলা বিএনপির আহবায়ক আবু হোরায়রা ছাদ, সাবেক যুক্তরাজ্য বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সুজাতুর রেজা,
সমাজসেবী মেয়র পদপ্রার্থী এম এ কাদির, সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

বিকেলে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। অনুষ্ঠান শেষে অনুষ্ঠিত শিশু-কিশোরদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। দিবসটি উপলক্ষে জনস্বার্থে উপজেলার সকল বিনোদন কেন্দ্র ও শিশু পার্কগুলো সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল। এছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের মাঝে ঐতিহ্যবাহী বাঙালি খাবার পরিবেশন করা হয়।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.