নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

নিকলীতে নোয়াপাড়া বাংলা বাজার সংলগ্ন সড়কের বেহাল দশা: জনদুর্ভোগ চরমে, স্থায়ী সমাধানের জোর দাবি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬
  • ৮৮ বার পঠিত

শহিদুল ইসলাম,কিশোরগঞ্জ:

 

 

কিশোরগঞ্জের নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের নোয়াপাড়া বাংলা বাজার সংলগ্ন গুরুত্বপূর্ণ সড়কটির বেহাল অবস্থার কারণে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে অবহেলিত এ সড়ক দিয়ে প্রতিদিন গ্রামের ছোট-বড় সব বয়সী মানুষ চলাচল করলেও, এর সংস্কারের কোনো কার্যকর উদ্যোগ দেখা যাচ্ছে না।
স্থানীয় সূত্রে জানা যায়, এই সড়কটি নোয়াপাড়া গ্রামের মানুষের যাতায়াতের অন্যতম প্রধান পথ। বিশেষ করে স্কুল ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরা প্রতিনিয়ত নানা সমস্যার সম্মুখীন হচ্ছে। বর্ষা মৌসুমে রাস্তা কাদা ও পানিতে ডুবে গিয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে, ফলে শিক্ষার্থীদের উপস্থিতি ও নিরাপত্তা নিয়েও তৈরি হয় উদ্বেগ।
এলাকাবাসীর অভিযোগ, সড়কটির দুরবস্থার বিষয়টি একাধিকবার স্থানীয় জনপ্রতিনিধিদের নজরে আনা হয়েছে। গ্রামের জনগণ দামপাড়া ইউনিয়নের সদস্য (মেম্বার) মোঃ ইকবাল মিয়া এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেনের কাছে বিষয়টি তুলে ধরলেও, বাজেট সংকটের কথা জানিয়ে এখনো কোনো স্থায়ী সমাধান করা হয়নি।
তবে স্থানীয়দের ভাষ্যমতে, নির্বাচনের আগে সেনাবাহিনীর টহল চলাকালে সড়কের বেহাল অবস্থা নজরে আসলে সাময়িকভাবে কিছু মাটি ভরাট করা হয়। কিন্তু অপরিকল্পিত সেই মাটি ভরাট বৃষ্টির পানিতে দ্রুতই ধুয়ে গিয়ে আগের অবস্থায় ফিরে যায়, ফলে সমস্যা আরও প্রকট হয়ে ওঠে।
এ অবস্থায় নোয়াপাড়া গ্রামের সর্বস্তরের জনগণ দ্রুত এই সড়কটি টেকসইভাবে সংস্কারের জোর দাবি জানিয়েছেন। তাদের মতে, কংক্রিট ও বালু দিয়ে সড়কটি স্থায়ীভাবে নির্মাণ করা হলে দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে এবং এলাকার যোগাযোগ ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে।
স্থানীয় সচেতন মহল বলছেন, একটি জনবহুল গ্রামের গুরুত্বপূর্ণ সড়কের এমন অবহেলা কোনোভাবেই কাম্য নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ ও প্রয়োজনীয় বাজেট বরাদ্দের মাধ্যমে সড়কটির স্থায়ী উন্নয়ন এখন সময়ের দাবি।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.