নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • আপডেট সময় শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১৯ বার পঠিত

নাসির খান,মুরাদনগর (কুমিল্লা) :

 

কুমিল্লা জেলার মুরাদনগরে কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে কাজী নোমান আহমেদ কলেজ মাঠে এ পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ সাত্তার মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের গভর্ণিং বডির সভাপতি ড. মুহাম্মদ শরিফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান যুগের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানকে এগিয়ে নিতে তথ্যপ্রযুক্তি নির্ভর অবকাঠামো গড়ে তোলা অপরিহার্য। এ ক্ষেত্রে কলেজে একটি আইসিটি ভবন নির্মাণ সময়ের দাবি উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার মান উন্নয়নে শিক্ষক-শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, আধুনিক প্রযুক্তি যেমন মোবাইল ও ল্যাপটপ শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের গুরুত্বপূর্ণ মাধ্যম, তেমনি এর অপব্যবহার তাদের ভবিষ্যৎকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে। তাই এসব ডিভাইসের ইতিবাচক ব্যবহার নিশ্চিত করে পড়াশোনায় মনোযোগী হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি।

প্রভাষক মামুনুর রশিদ ও সানোয়ার হোসেনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিদ্যুৎসাহী সদস্য অ্যাডভোকেট নাসির হোসেন ও রাজিব সাহা, অভিভাবক সদস্য মুজিবুর রহমান, ময়নাল হোসেন, আনোয়ার হোসেন, কলেজের সাবেক অধ্যাপক মোহাম্মদ বজলুর রহমান, কামাল হোসেন।

বক্তারা শিক্ষার মানোন্নয়নসহ শিক্ষা কার্যক্রমের গুরুত্ব এবং শিক্ষার্থীদের নৈতিক বিকাশে শিক্ষকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক দ্বীন দয়াল পাল, তকদির, মনিরুজ্জামান, প্রদর্শক সোহেল রানা, পূজা উদযাপন ফ্রন্ট কুমিল্লা উত্তর জেলার সভাপতি বাবু দুলাল দেবনাথ, কৃষকদলের আহ্বায়ক নায়েব আলী, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ মাসুদ রানা, সদস্য মাসুম মুন্সি, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন বাদশাসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.