নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

কুমিল্লায় সংরক্ষিত নারী আসনে আলোচনার শীর্ষে নাঈমা খন্দকার

  • আপডেট সময় শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬
  • ১২১ বার পঠিত

মোঃ সানি খান (দাউদকান্দি, কুমিল্লা):

 

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে কুমিল্লায় বিএনপিতে আলোচনার শীর্ষে রয়েছেন নারী উদ্যোক্তা ও সমাজসেবিকা নাঈমা খন্দকার। তিনি বিএনপির সহযোগী সংগঠন জাতীয় নারী ও শিশু অধিকার ফোরামের কেন্দ্রীয় সদস্য এবং দাউদকান্দি ড. খন্দকার মোশারফ হোসেন ডিগ্রি কলেজের গভর্নিং বডির বিদ্যাহিতৈষী সদস্য। তিনি ড. মোশাররফ ফাউন্ডেশনেরও পরিচালক। এছাড়াও রাজনীতিসহ বিভিন্ন সামাজিক ও মানবিক সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি ২৪শে জুলাই আন্দোলনের অগ্রসেনানী হিসেবে সম্মুখসারিতে ছিলেন। তিনি গরিব শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরণ ও আর্থিক অনুদান দিয়ে আসছেন। তিনি মনে করেন দল যোগ্য প্রার্থীদের বাছাই করলে তিনি অবশ্যই মূল্যায়িত হবে।

গত ১১ এপ্রিল নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে সংরক্ষিত নারী আসন কুমিল্লা-১ আসনের জন্য মনোনয়ন ফর্ম সংগ্রহ ও ১২ এপ্রিল জমা দিয়েছেন। এরই মধ্যে বিএনপির গুলশান কার্যালয়ে সাক্ষাৎকারের জন্য ডাক পেয়েছেন তিনি।

 

পারিবারিকভাবে নাঈমা খন্দকার বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনের বড় ছেলে খন্দকার মাহবুব হোসেন তুষারের স্ত্রী। তিনি উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন এবং আইন বিষয়ে অধ্যয়নরত।

বিএনপি থেকে সংরক্ষিত নারী আসনের এমপি হওয়ার আগ্রহ কীভাবে হলো এমনটি জানতে চাইলে নাঈমা খন্দকার বলেন প্রথমত কিশোরী বয়স থেকেই বিএনপির আদর্শে বিশ্বাস করি। শহীদ জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার মধ্যে পেয়েছি খাঁটি দেশপ্রেমিক নেতৃত্বের প্রতিচ্ছবি। তাই জাতীয়তাবাদী আদর্শের বাইরে নিজেকে কল্পনাও করতে পারিনি। আবার পারিবারিকভাবেও আমার শ্বশুর ও বিএনপির অবিসংবাদিত নেতা ড. খন্দকার মোশাররফ হোসেনকে কাছ থেকে দেখার সুযোগ হয়েছে৷ তিনি সারা জীবন দাউদকান্দির গণমানুষের পক্ষে কাজ করেছেন। তাই মানুষও তাকে আপন করে নিয়েছে। এসব কারণে বিএনপির রাজনীতি আমাকে অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতেও এ দলের সঙ্গে থেকেই পথচলতে চাই।

 

নাঈমা খন্দকার জানান, সাধারণ মানুষ বিশেষ করে সমাজের অবহেলিত ও বঞ্চিত নারীদের পক্ষে ভূমিকা রাখতেই তিনি সংরক্ষিত নারী আসনের এমপি হতে চান। তাছাড়া জাতীয় সংসদেও তিনি দেশ ও জাতির পক্ষে কথা বলতে চান।

ব্যক্তিগতভাবে মনোনয়ন লাভের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান এবার সবক্ষেত্রেই যোগ্য ও ক্লিন ইমেজের ব্যক্তিদের মূল্যায়ন করছেন। আশা করি সংরক্ষিত আসনেও সেই ধারাবাহিকতা থাকবে।

 

নাঈমা খন্দকার আরও জানান, তিনি নারীর ক্ষমতায়ন, নারীদের শিক্ষা ও সমাজসেবার পাশাপাশি ২০১৮ সাল থেকে সরাসরি দলীয় রাজনৈতিক কাজে সব সময়ই সম্পৃক্ত ছিলেন। বিশেষ করে ২০১৮ সালের নির্বাচনে কুমিল্লা-১ এবং ২০২৬ সালের নির্বাচনে তিনি কুমিল্লা-১ আসনে ড. খন্দকার মোশাররফ হোসেন ও ঢাকা-১৭ আসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষে সহকারী প্রধান সমন্বয়ক হিসেবে গণসংযোগ করেন। এছাড়াও দলের যেকোনো কাজেই নিবেদিতপ্রাণ হিসেবে মাঠে রয়েছেন৷ তিনি মনে করেন ত্যাগী ও যোগ্যদের মূল্যায়ন করা হলে সংরক্ষিত আসনের ক্ষেত্রে দলের গুডবুকে তিনিও স্থান পাবেন।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.