আর কে হেলাল, সীতাকুণ্ড:
গত ১৬ ই এপ্রিল রোজ বৃহস্পতিবার লামায় বেড়াতে যায় সীতাকুণ্ডের ছেলে সলিমুল্লাহ মেডিকেল কলেজের ছাত্র আবদুল ওয়াদুদ সায়েম, সাথে ছিল তার কয়েকজন বন্ধু, স্হানীয় সূত্রে জানা যায় সায়েম তার বন্ধুদের নিয়ে লামায় মাতামুহুরি নদীতে সাদাপাহাড় এলাকায় গোসল ও সাঁতার কাটতে নামে, একপর্যায়ে কিছু বুঝে ওটার আগে সায়েম নিচের দিকে তলিয়ে যায়,
সায়েম সলিমুল্লাহ কলেজের ১ম বর্ষের ছাত্র, তার গ্রামের বাড়ি সীতাকুণ্ড থানার সৈয়দ পুর ইউনিয়নের বাকখালি গ্রামের কদঁল ভূইয়ার বাড়ি, সায়েমের পিতার নাম মোঃ সাইফুল্লাহ,
পিতা মাতার আদরের ছেলেকে হারিয়ে এখন তাদের পরিবারে চলছে শোকের মাতাম,