নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা ২০২৫ অনুষ্ঠিত

  • আপডেট সময় শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৪৩ বার পঠিত

মোস্তফা মিয়া,নরসিংদী:

 

নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৬ তারিখে বাংলাদেশ শিশু একাডেমি, নরসিংদী প্রাঙ্গণে এই সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার ব্যবসায়িক সম্প্রদায়ের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

সভায় উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত প্রেসিডেন্ট রাশেদুল হাসান রিন্টু (সিআইপি), সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাইয়ুম মোল্লা এবং ভাইস প্রেসিডেন্ট হাসিব আহমেদ মোল্লা।

এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের পরিচালকবৃন্দ—
মোঃ নাজমুল হক ভূঁইয়া, নাসির আহমেদ রিগান, মোঃ দেলোয়ার হোসেন দুলাল, আওলাদ হোসেন মোল্লা, মোঃ সানাউল্লাহ মিলন, মোঃ মনির হোসেন, মোঃ নাসির উদ্দিন, মোঃ মোশারফ হোসেন, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ রাজিবুল আলম, মোঃ সারোয়ার হোসেন ভূঁইয়া, আসাদুজ্জামান, ইফরান আহমেদ মোল্লা, সোহেল সরকার ও এনায়েত সারজিদ।

বার্ষিক সাধারণ সভায় বিগত বছরের কার্যক্রম পর্যালোচনা, আর্থিক প্রতিবেদন উপস্থাপন, ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন এজেন্ডা পাস করা হয়। ব্যবসায়িক পরিবেশ উন্নয়ন, উদ্যোক্তা সহায়তা বৃদ্ধি ও জেলা শিল্পায়ন সম্প্রসারণে সংগঠনের ভূমিকা জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন ব্যবসায়ী, আমন্ত্রিত অতিথি এবং চেম্বারের সদস্যরা উপস্থিত ছিলেন। সমগ্র আয়োজনটি সুচারুভাবে সম্পন্ন হয় এবং উপস্থিত সবার অংশগ্রহণে অনুষ্ঠানটি সফলভাবে শেষ হয়।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.