নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

সব নাগরিককে সমৃদ্ধি ও স্বনির্ভরতার পথে এগিয়ে নিতে হবে এম নাসের রহমান

  • আপডেট সময় শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৭ বার পঠিত

হাবিবুর রহমান নাজমুল,রাজনগর :

 

 

“দেশের প্রত্যেক নাগরিকের ধর্ম, বর্ণ, সামাজিক অবস্থান বা রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন—সবার সমান অধিকার নিশ্চিত করে তাদের সমৃদ্ধি ও স্বনির্ভরতার পথে এগিয়ে নিতে হবে”—এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।

শুক্রবার (১৮ এপ্রিল) বিকেলে মৌলভীবাজারের রাজনগর উপজেলার চাটুরা এলাকায় শ্রী শ্রী মদন মোহন সেবাশ্রমের ‘সন্ত নিবাস’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশ গড়ার পরিকল্পনায় সকল ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সমান অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। ধর্মীয় ও মানবিক প্রতিষ্ঠান সমাজে সম্প্রীতি, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তিনি উল্লেখ করেন। এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি সেবাশ্রমের সার্বিক উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন।

এম নাসের রহমান আরও বলেন, রাজনগর উপজেলার ৮টি ইউনিয়নের নেতৃবৃন্দ জেনুইন দাবিদাওয়া নিয়ে তার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আগামী মাসে সুবিধাজনক সময়ে তিনি নিজে উপস্থিত হয়ে এসব দাবি যাচাই-বাছাই করবেন। “যদি রাস্তার দাবি থাকে, রাস্তা দেওয়া হবে”—বলেন তিনি।

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সেবাশ্রমের নেতৃবৃন্দ, ভক্তবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। বক্তারা সেবাশ্রমের কার্যক্রম সম্প্রসারণ এবং ধর্মীয় চেতনা বিকাশে প্রতিষ্ঠানের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠান শেষে ভক্তদের অংশগ্রহণে এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। স্থানীয়দের মতে, ‘সন্ত নিবাস’ প্রতিষ্ঠার মাধ্যমে এলাকায় ধর্মপ্রাণ মানুষের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র গড়ে উঠবে।

এ সময় উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল সিকদার, রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদ উদ্দিন আহমেদ ভূইয়া, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহাজ্ব মো. আবদুল মুকিত, অ্যাডভোকেট সুনীল কুমার দাশ, শ্যামলী সূত্র ধর, উপজেলা বিএনপির সভাপতি নূরুল ইসলাম শেলুন, সিনিয়র সহ-সভাপতি কবির মিয়া, সাধারণ সম্পাদক মো. আব্বাস আলী মাস্টার, সাবেক সাধারণ সম্পাদক এম এ হাকিম সুন্দর বক্স, প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক রুপক চন্দ্র দেবসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং ভক্তবৃন্দ।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.