দেলোয়ার হোসাইন (ভূঁইয়া) চট্টগ্রামঃ
চট্টগ্রামের সীতাকুণ্ডের ৭ নং ইউনিয়নের বেঁড়েবাঁদ ভাঙন শুরু হয়ে গেছে!
কুমিরা আলেকদিয়ায় নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন জামায়াতে ইসলামী। নেতৃবৃন্দ দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানার সরকারের প্রতি।
চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার কুমিরা ইউনিয়নের আলেকদিয়া সমুদ্র উপকূলীয় এলাকায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ ও জনপদ পরিদর্শন করেছেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক জনাব আনোয়ার সিদ্দিক চৌধুরী।
পরিদর্শনকালে তিনি ভাঙনকবলিত এলাকার মানুষের খোঁজখবর নেন এবং তাদের দুর্ভোগ সরেজমিনে প্রত্যক্ষ করেন। জোয়ারের পানিতে ঘরবাড়ি, রাস্তা ও ফসলি জমি ক্ষতিগ্রস্ত হওয়ায় স্থানীয়দের চরম ভোগান্তির চিত্র উঠে আসে। তিনি ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দেন এবং দ্রুত বাঁধ মেরামতসহ স্থায়ী সমাধানে জরুরি পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
এসময় সীতাকুন্ড উপজেলা জামায়াতের একটি বিশেষ টিম তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি জনাব আবু তাহের, সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আশরাফুর রহমান, সহকারী সেক্রেটারি কুতুব উদ্দিন শিবলি, যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি শামসুহুদা ও প্রচার ও মিডিয়া বিভাগ এর সদস্য এস.এম সোহেল এবং কুমিরা ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলসহ ৯টি ওয়ার্ডের নেতাকর্মীরা।
মানবিক দৃষ্টিকোণ থেকে নেতৃবৃন্দ বলেন, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া এখন সময়ের দাবি।