নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

স্বাধীনতার ৫৫ বছর পরও পায়নি উন্নয়নে ছোয়া

  • আপডেট সময় শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ১৬৭ বার পঠিত

মো: সাইফুল ইসলাম, মাটিরাঙ্গা:-

 

খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা পৌরসভার ৭নং পৌরওয়ার্ডে ৮টি জনবহুল, গ্রামে একমাত্র প্রবেশ পথ ধলিয়া খালের উপর দিয়ে ” মাটিরাঙ্গা বলি টিলা ও হাসপাতাল পাড়া – ওপারে বড়ঝালা, কুমাইয়া পাড়া, মোহাম্মদপুর, মিস্তিরি পাড়া, রসুলপুর, আটবারী এলাকায় প্রায় ১৫/১৬ হাজার বিভিন্ন জাতিগোষ্ঠী শ্রেনী পেশার মানুষের বসবাস।

ভুক্তভোগীরা প্রয়োজনের তাগিদে দৈনিক কাজ কর্ম, বাজার, স্কুল-কলেজ, হাসপাতাল, পায়ে হেটে ধলিয়া খালের পানি পেরিয়ে যেতে হচ্ছে বলে দাবী করেন। বর্ষাকালে তাদের চলাচলে চরম দূর্ভোগের কথা উল্লেখ করে জানান যে, বৃষ্টিকালীন সময় রাস্তা ও ব্রিজ না থাকায় এসব এলাকার লোকজন গৃহবন্দী হয়ে পড়েন। তাছাড়া বলি টিলা বা হাসপাতাল পাড়া লোকজনের মৃত্যু সংক্রান্ত লাশ কবরস্থ করার জন্য ধলিয়া খালের পানি পথ পায়ে হেটে পাড়ি দিয়ে ওপারে মোহাম্মদ পুর সামাজিক কবরস্থানে কবরস্থ করতে হয়। ব্রিজ ও সংযোগ রাস্তা না থাকায় এবং কাচারাস্তা হওয়ার দরুন একজন মুমুর্ষ রোগীর চিকিৎসা করানোর জন্য হাসপাতালে যাইতে হলে আমাদের আদিমযুগে ফিরে যেতে হয় বাশের দোলনায় বস্তা বন্ধি করে কাদে চেপে ধলিয়া খাল পার হতে হয়। এ বিষয়ে বার বার স্থানীয় সরকার প্রশাসনসহ গুরুত্বপূর্ণ দপ্তরের স্বরনাপন্ন হইলেও অদৃশ্য কারনে তা বার বার ভেস্তে যায়।

এলাবাসির প্রাণের দাবী এই এলাকা গুলিতে যাতায়াতের একমাত্র রাস্তা ও ব্রিজ দ্রুত নির্মান করার জন্য মেগা প্রজেক্ট এর আওতায় বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট্য মহল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.