নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

১৪ বছরের কিশোরের কাছ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার

  • আপডেট সময় শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬
  • ৮৪ বার পঠিত

মো: ইব্রাহীম সায়েম,(কোম্পানীগঞ্জ) নোয়াখালী:

 

 

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ৬০ পিস ইয়াবাসহ রবিন (১৪) নামের এক কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

১৭ এপ্রিল ২০২৬ (শুক্রবার) কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কামার পুকুর এলাকায় এ ঘটনা ঘটে। আটক রবিন ওই এলাকার সালাউদ্দিন (৪০) এর ছেলে। স্থানীয়দের দাবি, সালাউদ্দিন দীর্ঘদিন ধরে আলোচিত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্দেহজনক গতিবিধির কারণে এলাকাবাসী রবিনকে আটক করে তল্লাশি চালায়। এ সময় তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাকে ইয়াবাসহ কবিরহাট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কবিরহাট থানার পুলিশ পরিদর্শক মাহদুদ বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে কিশোরকে আটক করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা মাদকের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.