নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

দক্ষিণ আফ্রিকায় কোম্পানীগঞ্জের ব্যবসায়ীকে গুলি করে হত্যা

  • আপডেট সময় বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১২২ বার পঠিত

মো: ইব্রাহীম সায়েম,(কোম্পানীগঞ্জ) নোয়াখালী :

 

 

দক্ষিণ আফ্রিকায় আবু নাসের শামীম (৫০) নামে এক বাংলাদেশী ব্যবসায়ীকে গুলি করে হত্যা করেছে কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা। শামীমের বাড়ী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড এর রাস্তার মাথা এলাকায়।

মঙ্গলবার (২১ এপ্রিল) বাংলাদেশ সময় রাত ৮টার দিকে তার ব্যবসা প্রতিষ্ঠান বারাখওয়ানেতে এই ঘটনা ঘটে। সে সাউথ আফ্রিকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদে দায়িত্বে ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, শামীম ফোর্ডসবার্গ থেকে বাজার নিয়ে তার ব্যবসা প্রতিষ্ঠানে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা কৃষ্ণাঙ্গ সন্ত্রাসীরা তার মাথায় পিস্তল ঠেকিয়ে অন্তত ৫ রাউন্ড গুলি করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলার পরপরই সন্ত্রাসী পালিয়ে যায়।

আবু নাসের শামীম দীর্ঘদিন ধরে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গের বারা এলাকায় ব্যবসা করে আসছিলেন। এর আগেও তার ব্যবসা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি হওয়ায় দেশে আসার কথা থাকলেও আসতে পারেনি। তবে এবার দেশে আসার সিদ্ধান্ত নিয়ে সন্ত্রাসীদের হাতে নিহত হন শামীম। এবিষয়ে তাৎক্ষণিকভাবে হত্যার সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও
ঘটনার পর স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল পরিদর্শন করেন।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এই শোকাবহ মুহূর্তে আমরা তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই। সরকারের পক্ষ থেকে মরদেহ দেশে ফিরিয়ে আনা এবং প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদানে আমরা সর্বাত্মক সহযোগিতা করব।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.