নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

নরসিংদীর পুটিয়া ইউনিয়নে মানবিকতার দৃষ্টান্ত, প্রশংসায় ভাসছেন প্রশাসনিক কর্মকর্তা “আলতাফ হোসেন”

  • আপডেট সময় সোমবার, ৪ মে, ২০২৬
  • ১২৩ বার পঠিত

মোস্তফা মিয়া নরসিংদী :– নরসিংদী জেলার পুটিয়া ইউনিয়ন পরিষদ এর প্রশাসনিক কর্মকর্তা এবং বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতির নরসিংদী জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আলতাফ হোসেন স্থানীয় জনগণের আস্থা ও ভালোবাসা অর্জন করে চলেছেন। গত ৫’ই আগস্টের পর নির্বাচিত চেয়ারম্যান দায়িত্ব থেকে সরে যাওয়ার পর তিনি ইউনিয়নবাসীকে সঙ্গে নিয়ে দায়িত্বশীলতার সঙ্গে পরিষদের কার্যক্রম পরিচালনা করছেন। নরসিংদী জেলার মাঝে স্বল্প সময়ে শতভাগ নাগরিক সেবা নিশ্চিত করণে ব্যপক কাজ করে চলেচেন তিনি। স্থানীয় সূত্রে জানা যায়, পুটিয়া ইউনিয়নের সর্বস্তরের শ্রেণিপেশার মানুষের সুখে-দুঃখে পাশে থেকে প্রতিটি এলাকার সমস্যার সমাধানে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন আলতাফ হোসেন। নাগরিক সেবা নিতে আসা সাধারণ মানুষ প্রতিনিয়ত তার কাজের প্রশংসা করছেন এবং মানবিক আচরণের জন্য তাকে সাধুবাদ জানাচ্ছেন। এতে করে ইউনিয়নবাসীর মধ্যেও তৈরি হয়েছে গর্ব ও আস্থার পরিবেশ। সরকারি কর্মকর্তা হয়েও তিনি নিজেকে শুধু দাপ্তরিক দায়িত্বে সীমাবদ্ধ রাখেননি; বরং একজন মানবিক মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। আলতাফ হোসেন জানান, পুটিয়া ইউনিয়নের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে প্রতিটি প্রকল্প বাস্তবায়নে তিনি কঠোর নজরদারি বজায় রাখছেন, যাতে কাজের গুণগত মান ও স্বচ্ছতা নিশ্চিত হয়। তিনি আরও বলেন, বিগত সময়ের তুলনায় বর্তমানে পুটিয়া ইউনিয়নে উন্নয়নমূলক কাজ শতভাগ স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন হচ্ছে। আমার লক্ষ্য হলো পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সকল সদস্যদের সঙ্গে সমন্বয় করে সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা। ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, ইউনিয়নবাসী পাশে থাকলে পুটিয়া ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবো ইনশাল্লাহ। স্থানীয় সচেতন মহল মনে করছেন, এমন দায়িত্বশীল ও জনমুখী উদ্যোগ অব্যাহত থাকলে পুটিয়া ইউনিয়ন প্রশাসনিক স্বচ্ছতা, শতভাগ নাগরিক সেবা ও উন্নয়নের ক্ষেত্রে একটি উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত হবে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.