টাঙ্গাইলের দেলদুয়ারে ধানক্ষেত থেকে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য।
মেহেদী হাসান সোহেল,টাঙ্গাইল
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলায় ধানক্ষেত থেকে এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার লাউহাটী ইউনিয়নের সল্পলাড়ু গ্রামের ধলেশ্বরী নদীর উত্তর পাশে।
স্থানীয় সূত্রে জানা যায়, ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার কার্যক্রম শুরু করে।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাটির কারণ উদঘাটনে তদন্ত শুরু করেছে।