নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

নরসিংদীতে পৃথক স্থানে তিনজনের মরদেহ উদ্ধার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৮২ বার পঠিত

নরসিংদীতে পৃথক স্থানে তিনজনের মরদেহ উদ্ধার

 

মোস্তফা মিয়া নরসিংদী।

 

নরসিংদীর বেলাব, রায়পুরা ও মাধবদী থানা এলাকায় পৃথক তিনটি স্থান থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (০৭ মে) সকালে ঘটনাস্থলগুলো থেকে মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

 

বেলাবে ধানক্ষেত থেকে ট্রলি চালকের মরদেহ উদ্ধার-

বেলাব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ নাসির উদ্দীন জানান, বেলা ১১টার দিকে বেলাব–শিবপুর সড়কের পাশের ধানক্ষেত থেকে রিয়াজুল ইসলাম আপন মিয়া (২৪) নামের এক ট্রলি চালকের মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহত আপন মিয়া বেলাব উপজেলার বাজনাব গ্রামের মোস্তু মিয়ার ছেলে। তিনি ট্রলি চালানোর পাশাপাশি কাঠমিস্ত্রির কাজ করতেন।

 

নিহতের পরিবার দাবি করেছে, অপর কোনো স্থানে হত্যার পর লাশ এখানে ফেলে রাখা হয়েছে।

 

নিহতের বাবা মোস্তু মিয়া বলেন,

“গত রাতে এশার নামাজের পর বন্ধুদের ডাকে বাড়ির বাইরে যায়। এরপর আর ফেরেনি। সকালে ধানক্ষেতে তার লাশ পড়ে থাকার খবর পাই।”

 

রায়পুরায় রেললাইনের পাশে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ-

রায়পুরা আমিরগঞ্জ রেলস্টেশন সংলগ্ন এলাকা থেকে অজ্ঞাতপরিচয় ৭০ বছর বয়সী এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করে রেলওয়ে পুলিশ।

 

রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ–পরিদর্শক দিলিপ চন্দ্র সরকার জানান,

“ধারণা করা হচ্ছে ট্রেনের ধাক্কায় তার মৃত্যু হয়েছে। মুখমণ্ডল ক্ষতবিক্ষত থাকায় স্থানীয়রা তার পরিচয় শনাক্ত করতে পারেননি। পিবিআই তথ্যপ্রযুক্তির মাধ্যমে চেষ্টা করেও পরিচয় পাওয়া যায়নি। পরিচয় শনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে।”

 

মাধবদীতে ভাড়া বাসায় ঝুলন্ত লাশ-

মাধবদী থানার ওসি মো. কামাল হোসেন জানান, মনোহরপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে সাইফুল ইসলাম ভুঁইয়া (৪০) নামের এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

 

তিনি আরও বলেন,

“শরীরে কোনো আঘাতের চিহ্ন না থাকায় প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে স্বজনরা দাবি করছেন—এটি পরিকল্পিত হত্যা। তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

 

নিহত সাইফুল ইসলাম ভুঁইয়া নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদীর রামচন্দ্রদী গ্রামের সাফিজ উদ্দিন ভুঁইয়ার ছেলে। তিনি স্ত্রী–সন্তান নিয়ে মনোহরপুর বোর্ড স্কুল সংলগ্ন তৌফিকুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.