নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

দেলদুয়ারে ম্যাজিস্ট্রেটের হস্তক্ষেপে ফিরে পেলেন নিজের ভাই কৃতক আত্মসাৎতের টাকা

  • আপডেট সময় শনিবার, ৯ মে, ২০২৬
  • ১২৫ বার পঠিত

মেহেদী হাসান সোহেল,টাঙ্গাইল

‎টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এর সময়োচিত পদক্ষেপের জন্য, টাঙ্গাইল- দেলদুয়ার-লাউহাটি -পাককুটিয়া -কালামপুর এই আঞ্চলিক সড়কের ভূমি অধিগ্রহণের প্রায় (২) দুই লক্ষ টাকা ফেরত পেতে যাচ্ছেন দেলদুয়ার শানবাড়ী এলাকার মৃত সিকীম মিয়ার মেয়ে রেজিয়া বেগম।

‎এতে করে রেজিয়া বেগম দীর্ঘদিনের দুশ্চিন্তামুক্ত হয়ে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করেছেন ।

‎রেজিয়া বেগমের নিকট হতে জানা যায়, দেলদুয়ার-লাউহাটি সড়ক প্রশস্তকরণ প্রকল্পের আওতায় সরকার কর্তৃক অধিগ্রহণের বরাদ্দ পাওয়া রেজিয়া বেগমের একটি ঘর অধিগ্রহণ করা হয়।
‎ঘরটির ক্ষতিপূরণ বাবদ জেলা প্রশাসকের কার্যালয় থেকে তাঁকে ২ লক্ষ টাকা প্রদান করা হয়ে থাকে । কিন্তু অভিযোগ ওঠে, রেজিয়া বেগমের আপন ভাই ইয়াকুব আলী সেই টাকা নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন এবং দীর্ঘ দিন ধরে তা বোনকে না দিয়ে আত্মসাতের অপচেষ্টা চালান।

‎উপায়ান্তর না পেয়ে রেজিয়া বেগম, বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) মো. মোহাইমিনুল ইসলামকে জানান। অভিযোগটি পাওয়ামাত্রই তিনি তাৎক্ষণিক আমলে নিয়ে নেন ।
‎এরপর উভয় পক্ষকে নোটিশের মাধ্যমে ভূমি অফিসে এনে স্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে শুনানি গ্রহণ করেন । শুনানিতে এর সত্যতা প্রমাণিত হওয়ায় এসিল্যান্ডের কঠোর নির্দেশনায় বৃদ্ধার পাওনা মোট ২ লক্ষের টাকার মধ্যে ৫০ হাজার টাকা উদ্ধার করে তাঁর হাতে তুলে দেওয়া হয় ।
‎এর পর উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতিতে
‎বাকী টাকা পরিশোধের জন্য সময় নির্ধারণ করে দেওয়া হয় এবং অঙ্গীকারনামায় (স্ট্যাম্পে) স্বাক্ষর রাখা হয়।
‎নিজের প্রাপ্য টাকা পাওয়ার আনন্দে আবেগাপ্লুত রেজিয়া বেগম কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

‎এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. মোহাইমিনুল ইসলাম বলেন: সাধারণ নাগরিকরা প্রশাসনের কাছে কিছু মৌলিক প্রত্যাশা পোষণ করে। যার মধ্যে ন্যায়বিচার প্রাপ্তি অন্যতম গুরুত্বপূর্ণ। অসহায় ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে সবসময় নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি, ইনশা আল্লাহ ।

মেহেদী হাসান সোহেল,টাঙ্গাইল

‎টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) এর সময়োচিত পদক্ষেপের জন্য, টাঙ্গাইল- দেলদুয়ার-লাউহাটি -পাককুটিয়া -কালামপুর এই আঞ্চলিক সড়কের ভূমি অধিগ্রহণের প্রায় (২) দুই লক্ষ টাকা ফেরত পেতে যাচ্ছেন দেলদুয়ার শানবাড়ী এলাকার মৃত সিকীম মিয়ার মেয়ে রেজিয়া বেগম।

‎এতে করে রেজিয়া বেগম দীর্ঘদিনের দুশ্চিন্তামুক্ত হয়ে সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করেছেন ।

‎রেজিয়া বেগমের নিকট হতে জানা যায়, দেলদুয়ার-লাউহাটি সড়ক প্রশস্তকরণ প্রকল্পের আওতায় সরকার কর্তৃক অধিগ্রহণের বরাদ্দ পাওয়া রেজিয়া বেগমের একটি ঘর অধিগ্রহণ করা হয়।

‎ঘরটির ক্ষতিপূরণ বাবদ জেলা প্রশাসকের কার্যালয় থেকে তাঁকে ২ লক্ষ টাকা প্রদান করা হয়ে থাকে । কিন্তু অভিযোগ ওঠে, রেজিয়া বেগমের আপন ভাই ইয়াকুব আলী সেই টাকা নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন এবং দীর্ঘ দিন ধরে তা বোনকে না দিয়ে আত্মসাতের অপচেষ্টা চালান।

‎উপায়ান্তর না পেয়ে রেজিয়া বেগম, বিষয়টি সহকারী কমিশনার (ভূমি) মো. মোহাইমিনুল ইসলামকে জানান। অভিযোগটি পাওয়ামাত্রই তিনি তাৎক্ষণিক আমলে নিয়ে নেন ।

‎এরপর উভয় পক্ষকে নোটিশের মাধ্যমে ভূমি অফিসে এনে স্থানীয় ব্যক্তিবর্গের উপস্থিতিতে শুনানি গ্রহণ করেন । শুনানিতে এর সত্যতা প্রমাণিত হওয়ায় এসিল্যান্ডের কঠোর নির্দেশনায় বৃদ্ধার পাওনা মোট ২ লক্ষের টাকার মধ্যে ৫০ হাজার টাকা উদ্ধার করে তাঁর হাতে তুলে দেওয়া হয় ।

‎এর পর উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতিতে

‎বাকী টাকা পরিশোধের জন্য সময় নির্ধারণ করে দেওয়া হয় এবং অঙ্গীকারনামায় (স্ট্যাম্পে) স্বাক্ষর রাখা হয়।

‎নিজের প্রাপ্য টাকা পাওয়ার আনন্দে আবেগাপ্লুত রেজিয়া বেগম কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

‎এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) মো. মোহাইমিনুল ইসলাম বলেন: সাধারণ নাগরিকরা প্রশাসনের কাছে কিছু মৌলিক প্রত্যাশা পোষণ করে। যার মধ্যে ন্যায়বিচার প্রাপ্তি অন্যতম গুরুত্বপূর্ণ। অসহায় ও বঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ন্যায় প্রতিষ্ঠার লক্ষ্যে সবসময় নিষ্ঠার সঙ্গে কাজ করে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করছি, ইনশা আল্লাlহ ।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.