নোটিশ:
• সারা বাংলাদেশে প্রতিনিধি নিয়োগ চলছে - 01810-535157 (Whatsapp)
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ড রেষ্টুরেন্ট উদ্বোধন কুলিয়ারচরে কিশোরীকে গণধ*র্ষণ: ৩ অভিযুক্ত গ্রেফতার আদালতে প্রেরণ সীতাকুন্ড র‍্যাবের অভিযানে ১১৫৬০ বস্তা সরকারি চাউল জব্দ গ্রেফতার ১ নিকলীতে হিফজ ছাত্র নিখোঁজ: অভিযোগ গুজব ও মব উত্তেজনার পর উদ্ধার বাজিতপুর জহুরুল ইসলাম নার্সিং কলেজে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নার্সেস ডে পালিত সীতাকুণ্ডে খাদ্য অধিদপ্তরের যৌথ অভিযানে প্রায় ৫৭৮ টন চাল জব্দ অপরাধ দমন অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ সাফল্য নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সমন্বিত কার্যক্রমের ওপর জোর মেহেরপুরে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে কারেন্ট জাল জব্দ  সীতাকুণ্ডে সরকারি দায়িত্ব পালন করার সময়, রেললাইনের গেইড ম্যানের উপরে হামলা

বাজিতপুর বাজারের প্রধান সড়কে জলাবদ্ধতা: জনজীবন ও ব্যবসা-বাণিজ্য বিপর্যস্ত

  • আপডেট সময় রবিবার, ১০ মে, ২০২৬
  • ২১ বার পঠিত

 

মোঃ ইব্রাহীম মিয়া, বাজিতপুর ।

কিশোরগঞ্জের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বাজিতপুর বাজারের প্রধান সড়কে দীর্ঘদিনের জলাবদ্ধতা ভয়াবহ রূপ ধারণ করেছে । সামান্য বৃষ্টিতেই বাজারের গুরুত্বপূর্ণ সড়ক সিনেমা হল রোড পানিতে তলিয়ে যাওয়ায় সাধারণ পথচারী ও ব্যবসায়ীদের দুর্ভোগ এখন চরমে ।

সরেজমিনে দেখা গেছে, বাজিতপুর বাজারের প্রধান সড়ক থেকে বাজার সংলগ্ন বিভিন্ন গলিপথ সামান্য বৃষ্টি হলেই পানি জমে থাকে । ভারী বৃষ্টির পর এই পানি নামতে কয়েক দিন সময় লেগে যায়, যার ফলে সড়কগুলো কার্যত ছোট খালে পরিণত হয়েছে । পথচারীরা নোংরা ও দুর্গন্ধযুক্ত পানির মধ্য দিয়েই যাতায়াত করতে বাধ্য হচ্ছেন । রিকশা বা ইজিবাইক চলাচলেও দেখা দিচ্ছে মারাত্মক বিঘ্ন, মাঝেমধ্যেই ঘটছে ছোটখাটো দুর্ঘটনা ।

স্থানীয়দের মতে, জলাবদ্ধতার মূল কারণ হলো অপরিকল্পিত ও ত্রুটিপূর্ণ ড্রেনেজ ব্যবস্থা । অনেক জায়গায় ড্রেনগুলো রাস্তা থেকে উঁচু হওয়ায় পানি নিষ্কাশনে বাধা দিচ্ছে ।

জনসাধারণের দাবি বাজিতপুর বাজারের জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার আমূল সংস্কার এবং ড্রেনগুলো নিয়মিত পরিষ্কার রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা । বাজারের ব্যবসায়ীরা দ্রুত একটি পরিকল্পিত মাস্টারপ্ল্যান প্রণয়ন করে পানি নিষ্কাশন ব্যবস্থা চালুর জন্য পৌরসভা ও উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন ।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.